পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : আসমুদ্র হিমাচল জুড়ে ভারতে কেন্দ্রীয় শাসকদল বিজেপির প্রধান বিরোধী রাজনৈতিক মুখ কে? লোকসভা ও রাজ্যসভায় রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খাড়্গে কে বিরোধী নেতা দেখা গেলেও সারা ভারত জুড়ে বিরোধী রাজনৈতিক মুখ হিসাবে অন্য বেশ কয়েকটি নাম আছে। বিজেপির কট্টর সমালোচক কংগ্রেস হলেও বিরোধী রাজনৈতিক দল হিসেবে এই মুহূর্তে আপ দলের সাংসদ সঞ্জয় সিংহের জনপ্রিয়তা রয়েছে। উত্তর প্রদেশ জুড়ে অখিলেশ যাদবের জনপ্রিয়তা রয়েছে। তবুও বিভিন্ন বিতর্কে বিজেপির কড়া সমালোচনা করে এবং এস আই আর বিতর্ক ঘিরে গত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশ জুড়ে যে প্রধান বিরোধী রাজনৈতিক মুখ হয়ে উঠেছেন তার বিলক্ষণ টের পাওয়া যাচ্ছে।আর সেকথার যেন প্রমাণ পেয়েছেন রাহুল গান্ধীও। মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে বিরোধী রাজনৈতিক মুখ হিসেবে নিজের গ্রহণযোগ্যতা ফুটিয়ে তুলতে বঙ্গের বিধানসভা প্রচারে এসে বিজেপিকে যেন সাক্ষী মানছেন রাহুল গান্ধী। প্রশ্ন জনপ্রিয়তার নিরিখে সর্বভারতীয় বিজেপি বিরোধীকার ক্ষেত্রে রাহুল গান্ধী কি মমতা বন্দ্যোপাধ্যায় কে ভয় পাচ্ছেন? রায়গঞ্জ ও শামসেরগঞ্জে রাহুল গান্ধীর প্রচারে মমতার ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হল।
বঙ্গে এসে প্রচারে কি বলেছেন রাহুল? তিনি বলেন,বলেন, ‘আপনাদের সমস্যা খুব বেশি। একদিকে মোদি, অন্যদিকে তৃণমূল। তৃণমূল শিল্প শেষ করে দিয়ে সিন্ডিকেট দিয়ে রাজ চালাচ্ছে। তৃণমূলের গুন্ডার হাতে সবকিছু। মানুষের রোজগার নেই। মমতাদি মিথ্যা বলছেন যে তিনি চাকরি দিয়েছেন। মোদী কে বলছেন , মমতাদিও বলছেন ‘। এখানে শেষ হলেই হতো! রাহুল গান্ধী বলেছেন, মমতা নয়,বিজেপিকে রুখতে পারে একমাত্র কংগ্রেস। সেকথা বিজেপিও জানে বলেছেন রাহুল গান্ধী।
এ নিয়ে সন্দেহের অবকাশ নেই রায়গঞ্জ বা সামশেরগঞ্জ তথা মালদা মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের বিরাট সংখ্যালঘু অধ্যুষিত বলয়ে একদিকে বিজেপি ও অন্যদিকে তৃণমূল এবং কংগ্রেস কারণ সংখ্যালঘু ভোটব্যাঙ্কে লড়াই হবে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে। এরকম দৃষ্টিকোণ থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা অত্যন্ত সমীচীন তবুও একাধিক বার বিজেপিকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায় নয় কংগ্রেসের কথা তুলে এনে রাহুল গান্ধী প্রচ্ছন্ন ইঙ্গিত রাখলেন সর্বভারতীয় বিজেপি বিরোধীতার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, একমাত্র রাহুল গান্ধী হতে পারেন বিজেপি বিরোধীতার মুখ। তাহলে কি আগামী দিনে সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে অন্যতম বিরোধী মুখ হয়ে উঠতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?


More Stories
রাজ্যে মন্ত্রীদের দফতর বন্টন, মন্ত্রীরা কে কোন দায়িত্ব পেলেন?
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
জেলা সংসদীয় সভাপতির পদ ছাড়লেন কাকলি, নাম না করে কাকে আক্রমণ?