Home » শুভেন্দু মুখ্যমন্ত্রী , আর কী ঘোষণা অমিত শাহের?

শুভেন্দু মুখ্যমন্ত্রী , আর কী ঘোষণা অমিত শাহের?

Oplus_131072

সময় কলকাতা, ৮ মে : প্রত্যাশামতো বঙ্গের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। মমতাকে হারানোর পুরস্কার এবং বিজেপির বঙ্গে উত্থানের কান্ডারী হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন শুভেন্দু অধিকারীকে। কয়েকদিন ধরে একাধিক নাম ঘুরপাক খেলেও ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হারানোর পরে মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়েছিলেন শুভেন্দু অধিকারী। অবশেষে শুক্রবার নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকের শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করলেন।অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে  শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী।

শুধু তাই নয়, বাংলায় হিংসার বিষয়ে এবং অনুপ্রবেশসংক্রান্ত বিষয়ে ব্যবস্থার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় এখনো পর্যন্ত ৩২১ জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী  বলেন বাংলা ও কেরলের মতো হিংসা তিনি কোথাও দেখেননি।।

About Post Author