সময় কলকাতা ডেস্ক : ২০২৬ সালের মাধ্যমিক ফলের কিছু তথ্য একনজরে।
২০২৬ সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শুক্রবার ফল প্রকাশের পরে দেখা যাচ্ছে সামগ্রিক পাশের হার ৮৬.৮৩ শতাংশ। গত বছরের তুলনায় (৮৬.৫৬%) এ বছর পাশের হার কিছুটা বেড়েছে।জেলা ভিত্তিক পাশের হার ও শীর্ষ জেলাসমূহ:এ বছরও জেলার ছাত্রছাত্রীরা পাশের হারের দিক থেকে কলকাতার তুলনায় এগিয়ে রয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি জেলার পাশের হার দেখে নেওয়া যাক। কালিম্পং: পাশের হারে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে। এখানকার পাশের হার ৯৫.০১ শতাংশ।পূর্ব মেদিনীপুর: পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানকার পাশের হার ৯৪.৮২ শতাংশ।কলকাতা: ৯২.৩১ শতাংশ পাশের হার নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।পশ্চিম মেদিনীপুর: তালিকার চতুর্থ স্থানে রয়েছে।
মেধা তালিকায় প্রথম দশটি স্থানে যে ১৩১ জন আছে তাদের দিকে নজর দেওয়া যাক। ১৩১ জনের মধ্যে সবচেয়ে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন স্কুল থেকেই রয়েছে ১৮ জন। উত্তর দিনাজপুর থেকে রয়েছে ১৩ জন। এর মধ্যে রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির থেকেই রয়েছে ৯ জন। বাঁকুড়া থেকে ১০ জন। দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি থেকে ৮ জন। পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা এবং কোচবিহার থেকে ৭ জন করে জায়গা করে নিয়েছে মেধাতালিকায়। প্রথম তিনটি স্থানে কারা রয়েছে?
প্রথম স্থানাধিকারী (প্রাপ্ত নম্বর ৬৯৮)
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির (হাই স্কুল)-এর ছাত্র অভিরূপ ভদ্র।
দ্বিতীয় স্থানাধিকারী (প্রাপ্ত নম্বর ৬৯৬)
বীরভূমের সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির (হাই স্কুল)-এর প্রিয়তোষ মুখোপাধ্যায়।
তৃতীয় স্থানাধিকারী (প্রাপ্ত নম্বর ৬৯৫)
দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সৌর জানা।
পূর্ব মেদিনীপুরের রামকৃষ্ণ শিক্ষামন্দির (হাই স্কুল)-এর অঙ্কনকুমার জানা।
বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুলের মৈনাক মণ্ডল।


More Stories
যুবসাথীর বেকার লাইন : উপচে পড়ছে ভিড়, ওরা কারা ?
মাধ্যমিক শুরু : পরীক্ষার্থীর সংখ্যা কত, পরীক্ষার্থীদের সুবিধার জন্য কী কী ব্যবস্থা রাখা হয়েছে?
সরকারি নির্দেশ অবমাননা, এডমিশন ফি নিয়ে শিলিগুড়ির স্কুল উত্তাল