সময় কলকাতা ডেস্ক, ২৪ জুলাই : দিল্লির রেশ আছড়ে পড়ল কলকাতায়। সর্বভারতীয় নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ ও দিল্লির আন্দোলনকারীদের ওপর পুলিশি দমনপীড়নের বিরুদ্ধে ২৪ জুলাই ২০২৬ কলকাতার রাজপথে শিক্ষার্থীরা, পুলিশ -ছাত্র সংঘর্ষ, জনজীবনে প্রভাব, অবরুদ্ধ ধর্মতলা সহ মধ্য-কলকাতা। ডোরিনা ক্রসিংয়ের কাছে ধুন্ধুমার কাণ্ড। ফলে কলকাতার রাজপথও আর এই উত্তাপ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারল না। আন্দোলনকারীদের রোখার চেষ্টা করে পুলিশ। সিজেপি এবং বামপন্থী ছাত্র সংগঠনের মিছিল ঘিরে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। ধর্মতলার মোড় কার্যত রণক্ষেত্রে পরিনত হয়। এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিএসও সহ ৮টি বামপন্থী ছাত্র-যুব সংগঠন এবং ককরোচ জনতা পার্টির ডাকে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত এক বিশাল মহামিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আন্দোলনের মূল দাবি ছিল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট কেলেঙ্কারির নিরপেক্ষ তদন্ত। শিয়ালদহ থেকে শুরু হওয়া এই মিছিলের জেরে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বর প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ থাকে এবং পরবর্তীতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা ছড়ায়।।
পুলিশ- আন্দোলনকারী সংঘর্ষ, ছাত্র আন্দোলনের জেরে অবরুদ্ধ মধ্য-কলকাতা


More Stories
শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দুটি দাবি মেনে নিল কেন্দ্রীয় সরকার
সিকিম থেকে ফিরল কফিনে বন্দি নতুন সংসারের স্বপ্ন
“বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবারে লড়বে ” : অভিষেককে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর