সময় কলকাতা ডেস্ক : অবশেষে সি জোসেফ বিজয়( থালাপতি বিজয়) সরকার গড়ার পথে। তামিলনাড়ুর সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজয়ের টিভিকে জয়ী হয়েছে ১০৮ আসনে। যদিও ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ জন বিধায়কের সমর্থন। যা থেকে ১০ আসন কম আছে বিজয়ের। ইতিমধ্যেই ডিএমকে-র জোটসঙ্গী কংগ্রেস বিজয়কে সমর্থনের কথা জানিয়েছে। যাদের বিধায়ক সংখ্যা ৫। তবে কংগ্রেস একটি শর্তের কথা জানিয়েছে যে বিজেপি বা বিজেপি সমর্থিত অথবা বিজেপির সঙ্গে জোট সঙ্গী কোনও দলকে সঙ্গে নেওয়া চলবে না। তবুও শুধুমাত্র কংগ্রেসের সমর্থনে হচ্ছিলো না।১১৮ জন,নিদেন পক্ষে ১১৭ জন বিধায়ক প্রয়োজন বিজয়ের। কংগ্রেসের ৫ জন নিয়ে ১১২ জন বিধায়ক দিয়ে ম্যাজিক ফিগারে পৌঁছানো যাচ্ছিল না। অবশেষে আরও ৬ জন বিধায়ক নিয়ে তামিলনাড়ু সরকার গঠনের দিকে জোসেফ বিজয়। টিভিকে-কে সমর্থন দিতে চলেছে তিনটি দল যাদের দুজন করে বিধায়ক রয়েছে। ভিসিকে (VCK) এদের অন্যতম। বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি বা ভিসিকে আনুষ্ঠানিকভাবে বিজয়ের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছে। এছাড়া বিজয়ের সমর্থনকারী দল হিসেবে সিপিআই (CPI) রয়েছে। ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) ছাড়াও বিজয়কে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে সিপিআই (এম) (CPI-M)। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) বা সিপিআই(এম) টিভিকে-কে সমর্থন দিয়েছে ও তাদের রাজ্য নেতা পি শানমুগাম নিশ্চিত করেছেন যে তারা বিজয়কে সমর্থনের জন্য আনুষ্ঠানিক সম্মতি দিয়েছেন।এই দলগুলির সমর্থনে বিজয়ের দল বিধানসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা (১১৮টি আসন) অর্জন করেছে এবং তিনি শনিবার তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বলে জানা গিয়েছে।।
কাদের সমর্থনে থালাপতি বিজয় সরকার গঠন করতে চলেছেন?
Oplus_131072


More Stories
কারা ঠাঁই পেলেন বঙ্গে বিজেপির মন্ত্রীসভায়?
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?