সময় কলকাতা ডেস্ক, ১২ মে : ইন্টারকাশীর কাছে আটকে গিয়ে নিজেদের চাপ বাড়ালো মোহনবাগান -অন্যদিকে, মঙ্গলবার মোহনবাগান ম্যাচের শেষে ইস্টবেঙ্গলের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠল। উল্লেখ্য,ইন্টার কাশী কোচ হাবাস মোহনবাগান ম্যাচের আগে প্রধান কোচের দায়িত্ব ছাড়লেও অন্তর্বর্তীকালীন কোচ অভিজিৎ মন্ডল জানিয়েছিলেন, আগামী ম্যাচগুলি তার কাছে চ্যালেঞ্জ। বাস্তবে তাঁর ছেলেরা মোহনবাগানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মাঠে। প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করে অভিজিতের ছেলেরা এদিন জয়ী হয়ে ফিরলেও অবাক হওয়ার কিছু থাকতো না। গোলশূন্যভাবে শেষ হলো মোহনবাগান বনাম ইন্টারকাশী ম্যাচ। ফলে ১১ টি করে ম্যাচের শেষে সমসংখ্যক ২২ পয়েন্ট পেয়েও গোল পার্থক্যর কারণে আইএসএলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গেল ইস্টবেঙ্গল। দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান। ১৭ তারিখ মোহনবাগানের সঙ্গে ম্যাচ ড্র করতে পারলে এবং ইন্টারকাশীকে হারাতে পারলে এবার আইএসএল-এর চ্যাম্পিয়ন হতে পারবে ইস্টবেঙ্গল।।
মোহনবাগানের ড্র, চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বাড়ছে ইস্টবেঙ্গলের
Oplus_131072


More Stories
ডার্বি ড্র, চ্যাম্পিয়ন হওয়ার দিকে একধাপ এগিয়ে ইস্টবেঙ্গল, মোহনবাগানের কি আর সুযোগ আছে?
টুটু বসুর আবেগ-বিজড়িত বড় ম্যাচে কে জিতবে? লালহলুদ না সবুজমেরুন ?
মোহনবাগানের পরে ইস্টবেঙ্গলও আটকে গেল, চ্যাম্পিয়ন হবে কে?