Home » আইএসএলে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ কবে?

আইএসএলে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ কবে?

Oplus_131072

সময় কলকাতা : এই মরশুমের আইএসএলের সুচি প্রকাশিত। ২০২৬-২৭ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে চলেছে ১৩ টি দল নিয়ে। ১৬৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবার। প্রতিযোগিতা শুরু হচ্ছে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে অক্টোবর মাসের ১০ তারিখে। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসি ও স্পোর্টিং ক্লাব দিল্লি। একই দিনে এফসি গোয়া মুখোমুখি হচ্ছে চেন্নাইয়ানের। ইস্টবেঙ্গল বা মোহনবাগান প্রথম দিনে কেউ নামছে না। মোহনবাগান মাঠে নামছে ১২ তারিখ। গৌহাটিতে তাদের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী নর্থ ইস্ট ইউনাইটেড। ইস্টবেঙ্গল মাঠে নামছে ১৮ তারিখ, তাদের ম্যাচ নবাগত চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে।  এখনো সম্পূর্ণ ক্রীড়া সূচি প্রকাশিত হয়নি। তবে জানানো হয়েছে, ২৯ নভেম্বর ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হতে চলেছে।

About Post Author