সময় কলকাতা ডেস্ক, ১৩ মে : তীব্র দাবদাহে স্কুলের ছুটি আরো ১৫ দিন বেড়ে গেল। স্কুলের ছুটি সহ আর কী কী সিদ্ধান্ত নিল রাজ্য?
সব দপ্তরের সচিবদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত:
সোমবার থেকেই স্নাতক স্তরে ভর্তির জন্য অনলাইন প্রক্রিয়া শুরুর নির্দেশ।
১৫ দিন স্কুলে গরমের ছুটি বাড়ানো হল। পয়লা জুন খুলবে।
তথ্য ও সংস্কৃতি দপ্তরের সঙ্গে যুক্ত করা হলো সাংস্কৃতিক ক্ষেত্রের বিধায়কদের। যাদের মধ্যে রয়েছে রুদ্রনীল ঘোষ, রুপা গাঙ্গুলী, পাপিয়া অধিকারী এবং হিরণ চট্টোপাধ্যায়।
শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত করা হয়েছে স্বপন দাশগুপ্ত কে।
স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত করা হয়েছে চিকিৎসক বিধায়কদের।
দুদিনের মধ্যে এই সমস্ত বিধায়কদের যুক্ত করার কাজ শেষ করতে হবে।
মোয়াজ্জেম ভাতা দেওয়া হবে অনলাইনে। কাল থেকেই তা চালু হবে।
নন্দিনী চক্রবর্তীকে বিএসএফকে জমি হস্তান্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর শীঘ্রই স্বাস্থ্য এবং শিক্ষা দপ্তরে গিয়ে সচিবদের সঙ্গে বৈঠক করবেন।
ক্ষুদ্র শিল্প দপ্তরে কেন্দ্রীয় প্রকল্পের প্রায় ২৫ লক্ষ আবেদন পড়ে রয়েছে। তার শীঘ্রই নিষ্পত্তি করার নির্দেশ দেয়া হয়েছে।
জলজীবন মিশনের অধীন কল আছে জল নেই এই সমস্যা আর চলবে না
সেন্ট্রাল বিজিলেন্স কমিশনের গাইডলাইন অনুযায়ী টেন্ডার বা দরপত্র ডাকতে হবে।
রাজ্যের নিজস্ব আয় বাড়ানোতে জোর দিতে হবে।


More Stories
বিধবা, বার্ধক্য, প্রতিবন্ধী ভাতা বেড়ে দ্বিগুণ
সমস্ত পুরসভার সব ধরনের পেমেন্ট স্থগিত
জুন থেকেই চালু অন্নপূর্ণার ভান্ডার