Home » অভয়া কাণ্ডের তদন্তের আওতায় আসতে পারেন মমতা

অভয়া কাণ্ডের তদন্তের আওতায় আসতে পারেন মমতা

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৫ মে : এবার অভয়া কান্ডের ফাইল খুলতেই তদন্তের আওতায় আসতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আরজিকর কাণ্ডে সাসপেন্ড করা হয়েছে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি (নর্থ) অভিষেক গুপ্তা এবং সিআইডি-র ডিআইজি ইন্দিরা মুখোপাধ্যায়কে। আরজি কর কাণ্ডের পর থেকেই এই পুলিশ আধিকারিকদের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছিল। বিশেষ করে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি (নর্থ) অভিষেক গুপ্তা-র বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাট ও তদন্তে গাফিলতির গুরুতর অভিযোগ তুলেছিল আন্দোলনকারী চিকিৎসকরাই । সুপ্রিম কোর্টেও এই নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল পুলিশকে। অবশেষে আরজি কর কাণ্ডের সেই জলঘোলার নেপথ্য কারণ ও গাফিলতিকে খতিয়ে দেখেই এই তিন দুঁদে আইপিএস কর্তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। অতঃপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আলাদাভাবে সরব হয়েছেন ইন্দিরা মুখোপাধ্যায় সম্পর্কে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন  জানিয়েছেন, আর জি কর কাণ্ডের ঘটনার সময় রোজ রোজ সাংবাদিক বৈঠকে তাঁর মুখের ভাষা, শরীরী ভাষা যা ছিল, তা বাংলার পক্ষে খুব একটা সুখকর ছিল না। তিনি তো সেসময় কলকাতা পুলিশের মুখপাত্র ছিলেন না, আমরা খোঁজ নিয়ে দেখেছি। অন্তত কেউ কোনও কাগজে-কলমে তাঁকে দায়িত্ব দেয়নি। তাহলে কি তখনকার মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রীর নির্দেশে তিনি এই কাজ করেছিলেন, সেটা খতিয়ে দেখতে হবে।”এই বক্তব্য থেকে স্পষ্ট, অভয়া কাণ্ডের ফাইলের ফিতে খুলতেই তদন্তের আওতার বাইরে থাকবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।।

About Post Author