দীপ সেন,সময় কলকাতা , ১৭ মে : ১৫ বছর ধরেই বন্ধ ছিল সিপিএম পার্টি অফিস। রাম শাসনের অবসানে ও তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে দত্তপুকুর থানার অন্তর্গত বড়া কর্মকার পাড়া রাস্তার পাশে দীর্ঘদিনের সিপিএমের পার্টি অফিস ২০১১ সালের পর থেকে বন্ধ ছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসতে সিপিএমের পার্টি অফিস পুনরুদ্ধার করতে আসে এলাকার কিছু সিপিএম কর্মী সমর্থকরা। অভিযোগ, পার্টি অফিসের পেছনে থাকা জমির মালিক বাধা দেয় পার্টি অফিস খুলতে। শুরু হয় তর্ক বিতর্ক। ঘটনাস্থলে আসা দত্তপুকুর থানার পুলিশ। সিপিএম সমর্থকদের বক্তব্য , তাদের পার্টি অফিস পুনরায় তাদের ফিরিয়ে দেওয়ার দাবি করেছিলেন তাঁরা। অন্যদিকে, জমির মালিকের অভিযোগ তার জমির সামনে জোরপূর্বক দখল করে পার্টি অফিস তৈরি হয় সিপিএম জমানায়। পার্টি অফিস সরানোর জন্য সিপিএম কর্মীদের জানালেও তা শোনা হয়নি । এখন তাদের জমির সামনের অংশ পার্টি অফিস তারা বন্ধ করে নিজেদের জমি,দোকান, রাস্তা তৈরি করতে চাইছেন। সিপিএম সমর্থকরা অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। তাঁদের বক্তব্য, নতুন সরকারের আমলেও পার্টি অফিস খুলতে বাধা থেকেই যাচ্ছে।
পার্টি অফিস খুলতে বামেদের বাধা কাটছে না


More Stories
কাকলি ঘোষ দস্তিদার কেন বিস্ফোরক? তাঁর বক্তব্যে কোন ইঙ্গিত?
কেন গ্রেফতার গর্গ?
রাজনৈতিক পটপরিবর্তন ও বিজেপির অভিনব বনভোজনে ডুয়ার্সে