Home » পুলিশের জালে পলাতক ও অপসারিত বিডিও প্রশান্ত বর্মন

পুলিশের জালে পলাতক ও অপসারিত বিডিও প্রশান্ত বর্মন

Oplus_131072

দীপ সেন, সময় কলকাতা , ২৬ মে : স্বপন কামিল্যা খুনে প্রধান উপযুক্ত হয়ে এবং পলাতক হয়ে ঘুরে বেড়ানোর দিন শেষ। অক্টোবর মাসের শেষ সপ্তাহে নিউটাউনের যাত্রাগাছির একটি খুনে প্রধান অভিযুক্ত হয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন উত্তরবঙ্গের অপসারিত প্রশাসনিক আধিকারিক প্রশান্ত বর্মন। এবার মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে একের পর এক পথচারীকে ধাক্কা মারার অভিযোগ উঠল রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক পথচারী। সোমবার রাতে নিউটাউনের সিটি সেন্টার ২-এর কাছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রশান্তকে ইকো পার্ক থানার পুলিশ আটক করেছে। তবে এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি পুলিশ। পুলিশ সূত্রে খবর, সিটি সেন্টার ২-এর সামনের রাস্তা দিয়ে তীব্র গতিতে একটি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন প্রশান্ত। অভিযোগ, আচমকাই একটি পথচারীকে ধাক্কা মারেন। কিন্তু তার পরেও থামেননি। এঁকেবেঁকে গিয়ে এক বাইক আরোহীকেও ধাক্কা মারেন বলে অভিযোগ। তার পরে তীর বেগে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তার আগেই আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁরাই প্রশান্তর গাড়িটা আটকান। যাত্রাগাছির স্বপন কামিল্যা খুনের মামলায় সুপ্রিম কোর্ট তাঁকে গ্রেফতার করতে বললেও ফেরার থাকা প্রশান্ত বর্মন অবশেষে পুলিশের জালে। একটি ভিডিও এনিয়ে ভাইরাল হয়েছে যদিও প্রাপ্ত ভিডিওটির সত্যতা যাচাই করে নি সময় কলকাতা।।

About Post Author