Home » অরুণ ভৌমিকের ১৪ দিনের জেল হেফাজত

অরুণ ভৌমিকের ১৪ দিনের জেল হেফাজত

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৬ মে : অস্ত্র আইনে ধৃত বারাসাতের কাউন্সিলর অরুণ ভৌমিকের ১৪ দিনের জেল হেফাজত। গত সপ্তাহে তৃণমূল নেতাকে বারাসাত থানার পুলিশ গ্রেফতার করার পর তাঁর পুলিশি হেফাজত হয়। মঙ্গলবার তাঁকে আদালতে আবার তোলার পরে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ প্রদান করেন । সরকারি আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের পক্ষে এদিন পুলিশি হেফাজতের দাবি জানানো হয়নি। বলা হয়েছে, অরুণ ভৌমিক পুলিশের সঙ্গে সহযোগিতা করেননি ও তাঁকে জামিন দেওয়া হলে অস্ত্র উদ্ধার সহ তথ্য প্রমান লোপাট হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী শুনানির দিন ধার্য হয়েছে জুনের ৯ তারিখ।।

About Post Author