Home » স্কুল-কলেজ-মন্দিরের ধারেকাছে মদের দোকান নৈব নৈব চ

স্কুল-কলেজ-মন্দিরের ধারেকাছে মদের দোকান নৈব নৈব চ

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৬ মে : স্কুল-কলেজ-মন্দিরের ধারেকাছে মদের দোকান নৈব নৈব চ। কোন কলেজ বা মন্দিরের এক কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকান করা যাবে না, নদীয়ায় প্রশাসনিক বৈঠকের পরে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও জানালেন, যারা মদের দোকানের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মাবলী মানবে না তাদের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে।। কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পরে পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেন, স্বচ্ছ ভারত গড়ার লক্ষ্যে আবর্জনা সরানোর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরের কাছাকাছি কোথাও কোন মদের দোকান না থাকা খুবই ভালো। তবে শুভেন্দু অধিকারীর এদিনের ঘোষণা নতুন করে বুঝিয়ে দিল মদ ও জুয়ার মৌরসীপাট্টা ভাঙতে বদ্ধপরিকর বিজেপি সরকার ।।

About Post Author