শুভদীপ মুদি, সময় কলকাতা, ২৯ মে : বিরোধী দলনেতার সই মামলার নামে নাটক করছে বিজেপি, রাজ্যে নবনির্বাচিত শাসক দলকে তোপ দাগলেন বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা। তৃণমূলের বিরোধী দলনেতা বাছাইয়ের প্রস্তাবপত্রে চন্দ্রনাথ সিনহার সই না মেলার পরিপ্রেক্ষিতে তাঁর বাড়িতে সিআইডি অভিযান চালানোয় বিজেপিকে আক্রমণ করে তিনি বলেছেন, মামলার নামে নাটক ।চৌরঙ্গির তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলামের বাড়িতেও যায় সিআইডি। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বাড়িতেও যায় সিআইডি ।চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, তদন্তে তিনি সাহায্য করবেন। এদিকে তাঁর দাবি, তৃণমূলের অধিকাংশ বিধায়কের সমর্থনই রয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে। তিনি বলেন, পরিষদীয় দলের নেতা হিসেবে শোভনদেবের ডাকা বৈঠকে তৃণমূলের ৭০ জনের মতো বিধায়ক এসেছিলেন। এ নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা হয়েছে বলেই অভিযোগ চন্দ্রনাথের।
সই বিতর্কে সিআইডি হানা প্রসঙ্গে বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা বলেন, “এই সব নাটক না করে মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু যেহেতু বিধানসভার সেক্রেটারি তিনি বিধায়কদের ডেকে বলতে পারতেন, বিরোধী দলনেতা হিসেবে আপনারা শোভনদেবকে চাইছেন কিনা। বা কতজন চাইছেন দেখতেই পারতেন। তাঁর জন্য মামলা করে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে এটা উচিত হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় সিআইডি এসেছিল তখন আমি বাড়িতে ছিলাম না। রাতে আর আসেননি।”
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে, সর্বসম্মতিক্রমে বিধাসভায় বিরোধী দলনেতা হিসেবে তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম পেশ করে তৃণমূল কংগ্রেস। বিরোধী দলনেতার পক্ষে রেজোলিউশনে স্বাক্ষর নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারির দায়ের করা মামলার তদন্তে নামে সিআইডি।।


More Stories
আরেকটি পদত্যাগ, এবার শান্তনু সেন
তৃণমূল দলের ভবিষ্যত নেই : সুখেন্দু শেখর রায়
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম