সময় কলকাতা, ২৮ মে : সময় বদলায়।একটা সময় পুলিশ কেউ রেয়াত করত না সে। চমকে-ধমকে তৃণমূল জমানায় এলাকা কাঁপানো বনিকে এখন কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে পুলিশ। অর্জুন সিং কে ভোটের সময় চোখ রাঙিয়ে চমকাতে দেখা গিয়েছিল যাকে সেই যুব তৃণমূল নেতা বনিকে গেঞ্জি ও হাফ প্যান্ট পরিয়ে কোমরে দড়ি বেঁধে তার নিজের পাড়াতেই ঘোরালো পুলিশ। অভিজিৎ রায় ওরফে বনির বিরুদ্ধে জমা পড়েছিল একাধিক অভিযোগ। কাঁচরাপাড়া ও হালিশহর সংলগ্ন বীজপুরে প্রভাবশালী তৃণমূল যুব নেতা হিসেবে পরিচিত ছিলেন বনি। তাকে পূর্ব মেদিনীপুরের মন্দারমনি থেকে একাধিক অভিযোগে গ্রেফতার করে পুলিশ । গ্রেফতার করে তাকে বীজপুর থানায় নিয়ে আসা হয়। বনির বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র রাখার এবং এলাকায় তোলাবাজি করার সুনির্দিষ্ট অভিযোগ ছিল।অতীতে বিজেপি নেতা অর্জুন সিংয়ের সঙ্গে বচসা এবং তাঁকে হুমকি দেওয়ার একটি ঘটনার মাধ্যমে তিনি ভাইরাল হন ব্যাপক চর্চায় এসেছিলেন। পরবর্তীতে এলাকায় নিজের একচ্ছত্র প্রভাব বজায় রাখতে তিনি তৎকালীন স্থানীয় হেভিওয়েট তৃণমূল নেতাদের অনুগামীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করেছিলেন বলে অভিযোগ।।
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ
Oplus_131072


More Stories
বাদুড়িয়ায় আলিবাবার গুপ্তধনের গুহা, গ্রেফতার দীপঙ্কর ঘনিষ্ঠ আরো দুই
“দত্তপুকুরের শাহজাহান “গোপাল কাঞ্জিলালকে আদালতে তোলা হল
বারাসাত মেডিক্যাল কলেজে তরতরিয়ে বাড়ছে গাঁজাগাছ