Home » বাদুড়িয়ায় আলিবাবার গুপ্তধনের গুহা, গ্রেফতার দীপঙ্কর ঘনিষ্ঠ আরো দুই

বাদুড়িয়ায় আলিবাবার গুপ্তধনের গুহা, গ্রেফতার দীপঙ্কর ঘনিষ্ঠ আরো দুই

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৮ মে : একে একে রহস্যের খাসমহল খুলে যাচ্ছে, খুলে যাচ্ছে আলিবাবার গুপ্তধনের গুহা, হদিস মিলছে খাজানার। সাম্প্রতিক কালের ইতিহাসে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার পরে এরকম বিপুল পরিমাণ অর্থের সন্ধান মেলেনি বঙ্গে। বিপুল ও অবৈধ অর্থ ভান্ডারের উৎস সন্ধানে নামা তদন্তকারী পুলিশের জালে আরো দুজন । বাদুড়িয়ায় এবার গ্রেফতার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যর হিসাব রক্ষক ও এক ঘনিষ্ঠ।শামীম গাজী আর একজন রফিকুল গাজী। বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে লাগাতার জিজ্ঞাসাবাদ করে বাদুড়িয়া থানার পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে ।

শামীম গাজী পুলিশ হেফাজতে থাকা বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান ফোন কর ভট্টাচার্যের কাছে হিসাব রক্ষক হিসেবে কাজ করতো এবং ফর ভট্টাচার্যর যত অবৈধ কাজের হিসাব রাখত আর রফিকুল গাজী হামিম গাজীর কাকা ।দীপঙ্কর ভট্টাচার্য যত তোলাবাজি এবং বেআইনি কাজ কারবার সামলাতেন তিনি ।

আলিবাবার গুহা হয়ে ওঠা বাগান বাড়ি ও কৃষি জমি থেকে যে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে সেই খাজানা লুকানোর সময়  শামীম গাজী ও রফিকুল গাজীর সক্রিয় ভূমিকা ছিল ।বৃহস্পতিবার তাদের বসিরহাট মহকুমা আদালত তোলা হয়।

উল্লেখ্য,বসিরহাটের পুলিশ বাদুড়িয়াতে কোটি কোটি টাকা ভর্তি ৪টি ব্যাগ ও ১ টি বস্তা উদ্ধার করে। বুধবার দুপুরে পাট ক্ষেতের মাটির নিচে ট্রলি বাক্সে লক্ষ লক্ষ টাকা লুকানো ছিল। বাদুড়িয়ার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে বাগান থেকে মাটি খুঁড়ে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি ৪টি ব্যাগ ও ১ টি বস্তা উদ্ধার করে পুলিশ। প্রত্যেকটি ঝুলির ভিতরেই ছিল ৫০০ টাকার বান্ডিল ।।এই ঘটনায় খোঁজখবর নেওয়া শুরু করেছে ইডি দফতর।বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে পুলিশ গ্রেফতারের পর ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে তার পার্টি অফিসে পার্শ্ববর্তী একটি জমিতে মাটি খুঁড়ে টাকার বস্তা উদ্ধার করে পুলিশ।  মানুষের অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পে সাধারণ মানুষের কাছ থেকে যে বিপুল পরিমাণ টাকা হাঁকিয়ে নিয়েছিলেন চেয়ারম্যান সেই টাকা লুকিয়ে রাখা হয়েছিল বাগানবাড়িতে এবং পাট ক্ষেতে মাটির তলায়। প্রসঙ্গত ,বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যানকে গ্রেফতার করার পরই উদ্ধার করা হয় ৮০ লক্ষ টাকা এবং বাণ্ডিল, বাণ্ডিল সরকারী ত্রিপল। পালিয়ে থাকার পর গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করে বাদুড়িয়া থানার পুলিশ ।।

About Post Author