Home » তৃণমূল নেতাকে দেওয়া টাকা ফেরত নিক টোটোচালকরা : শঙ্কর চ্যাটার্জী

তৃণমূল নেতাকে দেওয়া টাকা ফেরত নিক টোটোচালকরা : শঙ্কর চ্যাটার্জী

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১ জুলাই : ” টোটোচালকদের শুভবুদ্ধির উদয় হোক, ”  জাতীয় সড়ক ও রাজ্য সড়কের টোটো চলাচল নিষিদ্ধ হওয়ার পরে বারাসাতের বিজেপি বিধায়ক শঙ্কর চ্যাটার্জী জানালেন, টোটোচালকদের বাড়বাড়ন্ত হওয়ার পেছনে রয়েছে তৃণমূল নেতাদের দুর্নীতি ও তোলাবাজি। শঙ্কর এও জানালেন যে, রাজপথে নিয়ম না মেনে টোটোর অনুমতি বা অনুমোদন দেওয়ার ক্ষেত্রে  টোটোর চালকদের কাছে কাউন্সিলররা প্রচুর এবং মোটা অংকের টাকা নিয়েছেন। অন্য আরো বিভিন্ন দুর্নীতির মতো টোটোর ক্ষেত্রেও তৃণমূল নেতাদের তোলাবাজির তথ্য প্রমাণ রয়েছে জানিয়ে বিধায়ক বললেন, এখন রাজ্যে আইনের শাসন চলছে।  হাইকোর্টের অর্ডারকে পরিবহন মন্ত্রী কার্যকর করার ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন। রাজপথে টোটোর জন্য স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। উল্লেখ্য ইতিমধ্যেই জাতীয় এবং রাজ্য সড়কে টোটো চলাচল নিষিদ্ধ করার বিষয়ে  হাইকোর্টের নির্দেশ বলবৎ করার জন্য মঙ্গলবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার,অতিরিক্ত জেলা শাসক এবং ট্রাফিক পুলিশের আধিকারিকরা একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, অবিলম্বে জাতীয় এবং রাজ্য সড়কে টোটো চলাচল নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। অতঃপর বিধায়কের ঘোষণা,কাউন্সিলরদের কাছে অবৈধ অনুমতির জন্য দেওয়া টাকা ফেরত নিক টোটোচালকরা ।

বিধায়ক শঙ্কর চ্যাটার্জী টোটো চালকদের উদ্দেশ্যে সতর্কবার্তা সহ বলেছেন, টোটোর জন্য নির্দিষ্ট করে দেওয়া পথে চলতে হবে, আইন মেনে চলতে হবে। পাশাপাশি,টোটো চালকদের শুভ বুদ্ধির উদয় কামনা করে বিধায়ক শঙ্কর চ্যাটার্জী জানিয়েছেন, যে যেসমস্ত টোটো চালকের কাছে তৃণমূল নেতা-কাউন্সিলররা টাকা নিয়েছিলেন সেই টাকা ফেরত দিতে হবে। বিধায়ক টোটো চালকদের পরামর্শ দিয়েছেন যে, টোটো চালকরা সমবেতভাবে বিগত দিনে বারাসাত পুরসভার সঙ্গে জড়িত থাকা তৃণমূল কাউন্সিলর দের উপরে চাপ সৃষ্টি করে টাকা ফেরত নিক।।

টাকা ফেরত নিক টোটোচালকরা #বারাসাত #টোটো #শঙ্করচ্যাটার্জী #বিজেপি #পুরসভা

আরও পড়ুন বারাসাত-মধ্যমগ্রামে টোটো চলাচলে নিষেধাজ্ঞা ! জেনে নিন কোন কোন রাস্তায় টোটো বন্ধ !

About Post Author