Home » চাকরি পাওয়া নিয়ে দীপাঞ্জনকে পাল্টা জবাব দিলেন মীনাক্ষী

চাকরি পাওয়া নিয়ে দীপাঞ্জনকে পাল্টা জবাব দিলেন মীনাক্ষী

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২ জুন : বাকযুদ্ধে দীপাঞ্জন -মীনাক্ষী। দুজনেই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী ছিলেন। জয়ী হয়েছেন দীপাঞ্জন। ভোটে জেতার একমাসের মধ্যেই বাম নেত্রী মীনাক্ষী মুখার্জীর চাকরি পাওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন উত্তরপাড়ার বিধায়ক ও বিজেপি নেতা দীপাঞ্জন চক্রবর্তী। মীনাক্ষী মুখার্জী কিভাবে চাকরি পেয়েছিলেন তা খতিয়ে দেখা হবে, জানালেন দীপাঞ্জন। তাঁর বক্তব্য, একজন কলা বিভাগের ছাত্রী কিকরে বিজ্ঞানের ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের চাকরি পায় জানা দরকার এবং তিনি বিষয়টি দেখবেন। মীনাক্ষী মুখার্জী দীপাঞ্জনকে লাটসাহেব উল্লেখ করে বললেন, ” লাট সাহেব যে এরকম কথা বলেছেন আমি জানি। তবে তিনি জানেন না চাকরি কিভাবে হয়!” মীনাক্ষী মুখার্জী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ২০০৮ সালে ভূগোলের ল্যাব অ্যাসিস্ট্যান্ট যখন চাকরির বিজ্ঞপ্তি বেরোয় তখন তিনি ছাত্রী হিসেবে পাঠরতা ছিলেন এবং বাবার অসুস্থতার কারণে তাকে চাকরি নিতে হয়েছিল। সেই সময় চাকরির বিজ্ঞপ্তিতে যোগ্যতমান চাওয়া হয়েছিল মাধ্যমিক পাস। মীনাক্ষীর কটাক্ষ, “মাধ্যমিক পাশের ক্ষেত্রে সায়েন্স-আর্টস বিষয় যে থাকে না সেটা বোধহয় লাটসাহেব জানেন না। “

About Post Author