Home » রাজেশ এক্সপোর্টে ১৫ লক্ষ কোটি টাকার স্ক্যামে সমস্যায় কানারা ব্যাঙ্ক!

রাজেশ এক্সপোর্টে ১৫ লক্ষ কোটি টাকার স্ক্যামে সমস্যায় কানারা ব্যাঙ্ক!

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৫ জুন : ১৫ লক্ষ কোটি টাকা স্ক্যাম। বিনিয়োগকারী সংস্থাগুলি বিপদে পড়লে  চিন্তায় পড়তেই পারেন দেশের সাধারণ মানুষ। দেশের অন্যতম সোনা ও গয়না প্রস্তুতকারক সংস্থা রাজেশ এক্সপোর্টসে আর্থিক দুর্নীতি আর তার জেরেই বিনিয়োগকারী সংস্থাগুলি সংকটে পড়তে পারে । সবথেকে বড় বিষয়, এই কোম্পানিতে ১০ শতাংশের বেশি বিনিয়োগ রয়েছে জীবন বীমা নিগম সংস্থা বা এলআইসির । রাষ্ট্রায়ত্ত কানারা ব্যাঙ্ক (Canara Bank) বিপুল অঙ্কের ঋণ দিয়েছে এই কোম্পানিকে। ফলে ঝুঁকিতে পড়ে গেল সাধারণ মানুষের টাকা। উল্লেখ্য, দালাল স্ট্রিট থেকে এবার বড় ধরনের দুর্নীতির তথ্য সামনে এসেছে রাজেশ এক্সপোর্টস -এর বিরুদ্ধে । ১৫ লক্ষ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগে রাজেশ এক্সপোর্টস এবং সংস্থার প্রোমোটার তথা চেয়ারম্যানকে আপাতত বাজারে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সেবি।।

About Post Author