Home » স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী

স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৮ জুন : তাঁর বিরুদ্ধে ছিল একাধিক অভিযোগ। তিনদিন আগে গ্রেফতার হয়েছেন তিনি। এবার ধৃত প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী । জোর করে টাকা টাকা আদায় মামলায় ধৃত স্বরূপ বিশ্বাসকে নিয়ে তল্লাশিতে তাঁর বাসভবনে পুলিশ। টলিউড এবং সুরুচি সংঘ ক্লাবের একাধিক দুর্নীতি ও কুকীর্তির অভিযোগ তার বিরুদ্ধে।

স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে জনরোষ রয়েছে এলাকায়,রয়েছে টলি পাড়ায়।  জানা গিয়েছে, নিউ আলিপুর থানার পুলিশ সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছে যায় সোমবার দুপুরে । নিউ আলিপুর থানার অন্তর্গত সাহাপুর কলোনি এলাকায় স্বরূপ বিশ্বাসের যে ফ্ল্যাট রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছয় নিউ আলিপুর থানার পুলিশ। ফ্ল্যাটের তিনতলায় স্বরূপ বিশ্বাসের যে ঘর রয়েছে সেখানে স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়েই তল্লাশি চালায় পুলিশ।।

About Post Author