Home » সব্যসাচী দত্ত গ্রেফতার

সব্যসাচী দত্ত গ্রেফতার

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা , ৪ জুন : গ্রেফতার সব্যসাচী দত্ত। বারাসাত কেন্দ্রে বিজেপির শঙ্কর চ্যাটার্জীর কাছে ৩৪ হাজার ভোটে হারার আগে প্রার্থী হয়েই পুলিশ প্রশাসনকে বিভিন্ন অছিলায় ধমক চমক দিতে বাকি রাখেন নি । অথচ ভোটে ভরাডুবি হয় তাঁর। ফল প্রকাশ হওয়ার ৩৪ দিনের মধ্যে যাদের চমকেছিলেন, সেই পুলিশই গ্রেফতার করল তাঁকে। বিপুল টাকার তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন বিধাননগর কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের পুরপিতা ও বিধাননগর কর্পোরেশনের প্রাক্তন অধ্যক্ষ সব্যসাচী দত্ত। সোমবার রাতে তাঁকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ।রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, না জিতলে মূল্য নেই, সুযোগ নেই ঋতব্রতের দলে গিয়ে ভিড়ে যাওয়ার। ফলে দর কষাকষির জায়গা নেই। শুধু তাই নয় ভোটের পরে বিজেপিতে তিনি যাওয়ার ব্যর্থ চেষ্টা করেছিলেন এমন ইঙ্গিত দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। অর্থাৎ রক্ষাকবচ মেলেনি। ফলে ‘অহি’ সুজিত বসুর পরে জেলে জায়গা হল ‘নকুল’ সব্যসাচী দত্তের। মঙ্গলবার তাঁকে তোলা হচ্ছে আদালতে।।

সব্যসাচী দত্ত গ্রেফতার #সব্যসাচীদত্ত

About Post Author