সময় কলকাতা ডেস্ক, ১৩ জুন : নাক বা নরুন কিছুই না পেয়ে অভিযোগ। ফলে পুলিশের হানা বড্ড দুঃসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শনিবার সাতসকালেই অভিষেকের বাড়িতে পুলিশের হানা। দীর্ঘক্ষণ চলল তল্লাশি, তবে পুলিশ কিছুই পায়নি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তবে এই তল্লাশির কারণ নিয়ে চলছিল জল্পনা কল্পনা।
উল্লেখ্য, অভিষেকের বাড়িতে হানা দিয়েছিল ঝাড়গ্রামের শালবনি থানার পুলিস। অভিষেকের বাড়ি ঘিরে ফেলে কলকাতা পুলিস এবং কেন্দ্রীয় বাহিনী। তল্লাশি চলাকালীন অভিষেকের কালীঘাটের বাড়িতে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কেন পুলিশের হানা? জানা গিয়েছে রহস্যের গভীরে টাকা এবং টিকিট।
জানা গিয়েছে যে, অভিযোগটা উঠেছে তৃণমূলের অন্দর থেকেই । ঝাড়গ্রাম জেলার শালবনি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা। তাঁর অভিযোগ, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে শালবনি আসন থেকে তাঁকে পুনরায় দলীয় টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পিএ সুমিত রায় তাঁর কাছ থেকে কয়েক কোটি টাকা নেন। কিন্তু শেষ পর্যন্ত সুজয়বাবু টিকিট পাননি। আর সেজন্যই তিনি অভিষেকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন আর তার শেকড় খুঁজতেই অভিষেকের বাড়ি হানা দেয় পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমার লুকোনোর কিছু নেই।”


More Stories
এবার ইডির স্ক্যানারে মদন মিত্র, হানা একাধিক স্থানে
সরকারি খাদ্যসামগ্রী চোরাপাচার মধ্যমগ্রাম থেকে, তদন্তে স্বয়ং খাদ্যমন্ত্রী
পুরসভার দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ বারাসাতে