সময় কলকাতা ডেস্ক, ১৩ জুন : ইতিপূর্বে দুবার বিশ্বকাপে হাজির হয়েছিল কানাডা। ছটা ম্যাচ খেলে সব ম্যাচ হেরে গিয়েছিল তারা। তবে দিন পাল্টেছে, FIFA ranking-এ অনেকটাই ভালো জায়গায় তারা, ধারাবাহিক উন্নতির লক্ষণ কানাডার খেলায় ধরা পড়েছে সাম্প্রতিক সময়ে । এখন তাদের স্থান ৩০ নম্বরে। এবারের ফুটবল বিশ্বকাপের আসরে তারা যে কিছু করতে চায় তেমন আভাস থাকলেও তাদের চেয়ে ৩৪ ধাপ নিচে থাকা বসনিয়া – হার্জেগোভিনাকে হারাতে ব্যর্থ হল তারা। গোল কাজে লাগানোর ক্ষেত্রে ব্যর্থতা কানাডাকে বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে সে-অর্থে সফল হতে দেয়নি। তবুও টরেন্টোতে ঘরের মাঠে ১-১ গোলে ম্যাচ শেষ হওয়ায় বিশ্বকাপের প্রথম পয়েন্ট এল কানাডার ঝুলিতে। ২১ মিনিটে লুকিচ গোল পান কর্ণার থেকে সেট পিস আক্রমণে হেডে, পিছিয়ে পড়ে কানাডা । ৭৫ মিনিটে সমতায় ফেরে কানাডা, দূরপাল্লার শটে গোল করে যান লারিন। এদিন গোলের একাধিক সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের ব্যর্থতা ডুবিয়েছে কানাডাকে।।
কানাডা-র বিশ্বকাপে প্রথম পয়েন্ট


More Stories
বিশ্বকাপে মার্কিন নজির
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া
মেক্সিকোর জয় দিয়ে শুরু হল ফুটবল বিশ্বকাপ