Home » বিশ্বকাপে মার্কিন নজির

বিশ্বকাপে মার্কিন নজির

সময় কলকাতা ডেস্ক, ১৩ জুন : নিজেদের দেশেই বিশ্বকাপ। সুযোগ কিছু করে দেখানোর। বিশ্বকাপে এক ম্যাচে চার গোল আগে করে নি মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় সময়ে শনিবার সকালের ম্যাচে তারা এক গন্ডা গোল দিল প্যারাগুয়েকে। খেলার ফলাফল ৪-১। খেলার সংযোজিত সময়ের অন্তিম মুহূর্তে রেইনা গোল করায় বড় ব্যবধানে জয় নিশ্চিত হয়ে যায়। গোলটির পরে রেফারি গোলশেষের বাঁশি বাজান। খেলা শুরু হওয়ার ৯ মিনিটে আত্মঘাতী গোল খেয়ে পিছিয়ে পড়ে প্যারাগুয়ে, যাকিনা এখনও পর্যন্ত এই বিশ্বকাপের দ্রুততম গোল । প্রথম অর্ধেই আরও দুটি হজম করে তারা। ২৪ বছর বয়সী মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগুন জোড়া গোল করেন। ৭৩ মিনিটে প্যারাগুয়ের হয়ে ব্যবধান কমান মরিসিও। তবে কখনোই মনে হয়নি প্যারাগুয়ে ম্যাচে ফিরবে। উল্লেখ্য, ডি গ্রূপের অন্য দুটি দল তুর্কি এবং অস্ট্রেলিয়া।।

 

About Post Author