Home » হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত

হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত

সময় কলকাতা ডেস্ক, ১৩ জুন : হতে পারেন বাস্কেটবল প্লেয়ার হলেন ক্রিকেটার। উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি। পাঞ্জাব-তনয় গুরনুর ব্রারের ভারতীয় দলের অন্তর্ভুক্তি নিয়ে যতই প্রশ্ন উঠুক, জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচে গতি ও ফ্লোয়ারের মিশ্রণ দেখিয়ে গুরনুর বুঝিয়ে দিলেন নায়ক হওয়ার উপাদান তার মধ্যে মজুত। ২৭ রানে ৩ উইকেট পেলেন তিনি। আর এক অভিষেককারী হর্ষ দুবেও তুললেন ৩ উইকেট। আফগানিস্তানকে ১৯৪ রানে অলআউট করে অনায়াসে ৩ উইকেট হারিয়ে ১৩ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ভারত। ভারতের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী অধিনায়ক শুভমান গিল। তিনি করেন অপরাজিত ৮৪ রান।  একদিনের সিরিজে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। আফগানিস্তান হারলেও গুরবাজের অসামান্য ব্যাটিংয়ের কথা উল্লেখ না করলেই নয়। ৫১ বলে ১০২ রান করেও তিনি ট্র্যাজিক হিরো।।

About Post Author