Home » ভারতে তেলের দাম কি কমছে?

ভারতে তেলের দাম কি কমছে?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৫ জুন : আমেরিকা -ইরান সংঘাত এবং হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেলের দাম বেড়েই চলেছিল। অবশেষে ১০৭ দিনের সংঘাত শেষ। আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন । গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালী (Strait of Hormuz) পুনরায় খুলে যাওয়ার ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দামে বড় পতন দেখা দিয়েছে। ভারতে কি তেলের দাম কমছে?

ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সম্প্রতি জানিয়েছেন যে, বিশ্ববাজারে সরবরাহ স্বাভাবিক হলে আগামী মাসগুলিতে ভারতেও তেলের দাম কমতে পারে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি তাদের আগের ক্ষতি (Under-recoveries) পুষিয়ে নেওয়ার পর খুচরো বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নিতে পারে । এখনও ভারতের তেলের দাম কমার সিদ্ধান্ত না নেওয়া হলেও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে ভারতের সাধারণ ক্রেতারা দিনের আশা করতে পারেন?

আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি যা সেখানে অপরিশোধিত তেলের দাম হ্রাস পেয়েছে। শান্তি চুক্তির খবর আসতেই বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের (Brent Crude) দাম প্রায় ৪% থেকে ৫% কমে ব্যারেল প্রতি ৮৩.৭৫ ডলারে নেমে এসেছে। মার্কিন ডব্লিউটিআই (WTI) ক্রুডের দামও কমে হয়েছে প্রায় ৮০.৮৭ ডলার। গত কয়েক মাসে যুদ্ধের কারণে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, শান্তি চুক্তির ফলে সেই অনিশ্চয়তা কেটে গেছে।ভারতের বাজারে এর প্রভাব এখনো পরিলক্ষিত হয়নি। খুচরো দাম অপরিবর্তিত আন্তর্জাতিক বাজারে দাম কমলেও, ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি (যেমন IOCL, BPCL, HPCL) ১৫ জুন ২০২৬ পর্যন্ত পেট্রোল ও ডিজেলের দামে কোনো কাটছাঁট করেনি। দেশের মেট্রো শহরগুলিতে জ্বালানির দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে । তবে অর্থনীতি ও শেয়ার বাজারে স্বস্তি দেখা দিয়েছে। তেলের দাম কমায় ভারতের আমদানি খরচ কমবে, যা মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করবে। এই ইতিবাচক খবরের জেরে ভারতের শেয়ার বাজার (Sensex ও Nifty) এবং ভারতীয় টাকা (Rupee) মার্কিন ডলারের তুলনায় বেশ শক্তিশালী হয়েছে।।

About Post Author