সময় কলকাতা, ১৫ জুন : মাত্র তিনবছর বয়স। তাকেও ছাড়ল না নরপিশাচরা।
এক মাস ও হয়নি। গতমাসে কোয়েম্বাটুরে এক দশ বছর বয়সী নাবালিকাকে ধ*র্ষণ ও তার মৃত্যুতে উত্তাল হয়েছিল তামিলনাড়ু তথা দেশ। আবার পৈশাচিক এক যৌন নির্যাতন এবং মৃত্যুর ঘটনা তামিলনাড়ুতে। খাবারের লোভ দেখিয়ে যৌন নির্যাতন করে খুন করা হয়েছে তিনবছরের খুদে একটি শিশুকন্যাকে।
সূত্রের খবর অনুযায়ী , তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলায় তিন বছরের এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই খুদের। ঘটনায় এক শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটির তার পরিবার বিহার থেকে তামিলনাড়ুতে কাজের জন্য গিয়েছিল। তাকে একা পেয়ে খাবারের লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে যৌন নির্যাতন করে খুন করা হয়।।


More Stories
আশীষ বন্দ্যোপাধ্যায়ের “আত্মহত্যায় ইন্ধন” যোগানোর গুরুতর অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
ভারতীয় সিমে পাকিস্তানি হানিট্র্যাপ! স্বাধীনতা দিবসে ৩ পাক-চর গ্রেফতার কোচবিহারে
আরজিকর কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ