সময় কলকাতা ডেস্ক, ১৫ জুন : স্বস্তি মিলল না হাইকোর্টে আবেদন করেও। নামজাদা উকিলের শুনানির পরেও সুজিত বসুকে আপাতত থাকতে হচ্ছে জেলেই। ভোটের ফল প্রকাশের কয়েক দিনের মধ্যেই ইডির হতে গ্রেফতার হয়ে যান প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক সুজিত বসুর। দ্রুত তদন্তের আবেদন জানিয়েও সাড়া মেলেনি আদালতে। অতঃপর দুদিন আগেই হাইকোর্টে তিনি আবেদন করেছিলেন যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে গ্রেফতার করেছে ইডি । সোমবার ছিল শুনানি। পারবে বিখ্যাত আইনজীবী মনু সিংভী দীর্ঘ সওয়াল করেন তবুও এদিনও মিলল না কোনও অন্তর্বর্তী স্বস্তি। কলকাতা হাইকোর্টে সুজিতের জামিন মামলার শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পাল্টা হলফনামা ও যুক্তি পেশ করার জন্য আদালতের কাছে সময় চেয়ে নিয়েছে। ফলে এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না সুজিত বসু।
রেহাই মিলল না সুজিত বসুর
Oplus_131072


More Stories
“রাজনৈতিক প্রতিহিংসা “, জামিনের আবেদন সুজিত বসুর
এবার ইডির স্ক্যানারে মদন মিত্র, হানা একাধিক স্থানে
অভিষেকের দুয়ারে ইডি