Home » ডিমথেরাপিতে গ্রেফতার ২, কথা রাখলেন পথপ্রদর্শক কুণাল!

ডিমথেরাপিতে গ্রেফতার ২, কথা রাখলেন পথপ্রদর্শক কুণাল!

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৬ জুন : তৃণমূলের দুঃসময়ের মধ্যেও কার্যত পথপ্রদর্শক হয়ে দেখা দিলেন কুণাল ঘোষ। তাঁর উপর ডিম হামলা করার জন্য গ্রেফতার হতে হল দুজনকে, ডিম থেরাপির বিরুদ্ধে বঙ্গে এই প্রথম আইনি পদক্ষেপ!

ডিম থেরাপি করার আগে যেন তার পরিণতির কথা মাথায় রেখে তা যেন ভেবেচিন্তে করা হয় তেমনটাই বার্তা দিয়েছিলেন বিধায়ক ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তা সত্ত্বেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বেলেঘাটার জনপ্রতিনিধি কুণাল ঘোষকে ডিম ছুঁড়ে মারা হয়। বিষয়টি যদি মোটেই ভালোভাবে নেননি এবং জানিয়ে দিয়েছিলেন এই “বাঁদরামোর” উত্তর তিনি আইনি ভাবেই দেবেন। তিনি তেমনটাই করেন এবং অভিযোগ দায়ের করেন। তাঁর ফেসবুক পোস্টে বিষয়টিকে বিশদে খোলসা করেন বিধায়ক। তাঁর নেওয়া পদক্ষেপের পরিপ্রেক্ষিতে নেওয়া হল পুলিশি ব্যবস্থা।মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে কুণাল ঘোষের ডিম ছোড়ার ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম চন্দন কয়াল এবং রবি কয়াল।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূলের এই দুঃসময়েও কুণাল ঘোষ বুঝিয়ে দিলেন তিনি কেন আলাদা।  তৃণমূল ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পরে একের পর এক ডিম বা পচা ডিম বর্ষিত হয়ে চলেছে বিভিন্ন স্তরের তৃণমূল জনপ্রতিনিধিদের উপরে তবুও এই ডিম থেরাপির বিরুদ্ধে আইনের শরণাপন্ন হননি কোনো তৃণমূল জনপ্রতিনিধি। কুণাল ঘোষের পদক্ষেপ সেদিক থেকে নজির বইকি!

About Post Author