সময় কলকাতা ডেস্ক, ২০ জুন :২০ জুন পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে । উল্লেখ্য, এই সিদ্ধান্তর নেপথ্যে অন্যতম স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্তিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বঙ্গে এসে তারকেশ্বরের সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদির স্মরণ করলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। করলেন একগুচ্ছ প্রকল্পের সূচনা, রাখলেন বার্তা
শনিবার দুপুরে দমদম বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারকেশ্বরের সভামঞ্চে ডোকরার দুর্গামূর্তি দিয়ে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারকনাথের একটি ছবিও প্রধানমন্ত্রীকে উপহার দেন তিনি। মোদীর হাতে তুলে দেওয়া হয় মিষ্টি। প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য রাখেন। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যপাল আরএন রবি। মুখ্যমন্ত্রী এদিন বক্তব্যে জানিয়েছেন, এবারই প্রথম রাজ্য সরকারের পক্ষ থেকে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হল। আগের তৃণমূল সরকার এই দিনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করতে চায়নি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হুগলির জিরাটের বাড়ি সংস্কার করা হবে। হবে স্মৃতিসৌধ ও লাইব্রেরি। এদিন সেই কথা জানিয়েছেন তিনি। এরই সূত্র ধরে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি।১৯৪৭ সালে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে তারকেশ্বর থেকেই পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করার যে ঐতিহাসিক সিদ্ধান্ত ও হিন্দু মহাসম্মেলন হয়েছিল, মোদী তাঁর ভাষণে সেই গৌরবময় ইতিহাসকে স্মরণ করেন। পূর্বতন সরকারগুলো এই ইতিহাসকে আড়াল করার চেষ্টা করলেও বর্তমান সময়ে এর প্রকৃত মূল্যায়ন হচ্ছে বলে তিনি জানান।
এদিনই তারকেশ্বরের সভামঞ্চ থেকেই প্রধানমন্ত্রী দেশব্যাপী কোটি কোটি কৃষকদের জন্য PM-KISAN (প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি) প্রকল্পের ২৩তম কিস্তির টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরের সূচনা করেন।।
(এই প্রতিবেদন লেখার সময়েও মোদির ভাষণ চলছে। এসময় তিনি মেট্রো রেল নিয়ে বক্তব্য রাখছেন। )


More Stories
ছাত্র শাসন মামলায় শিক্ষকের জামিন, আদালতের যুগান্তকারী বার্তা
যোগা, নামাজ, রেডরোড ও “হরিদাস পাল”
অভিষেক আসতেই দুই-দলে খণ্ডযুদ্ধ, বিমানবন্দরে আতঙ্কে যাত্রীরা!