Home » নতুন বাজেটে কতটা খুশি রাজ্য সরকারি কর্মীদের সংগঠন?

নতুন বাজেটে কতটা খুশি রাজ্য সরকারি কর্মীদের সংগঠন?

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ২২ জুন : নতুন সরকারের বঙ্গে নতুন বাজেটে এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বেড়েছে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের। কেন্দ্রীয় সরকারের কর্মীদের সঙ্গে ফারাক থাকলো ২২ শতাংশ। এদিন বাজেটের পরে রাজ্য সরকারি সংগঠনগুলিতে খুশির হাওয়া থাকলেও আগামীতে প্রতিশ্রুতি পালনের দিকে নজর রাখা হবে জানিয়ে সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠনের মধ্যে মিশ্র সুর পরিলক্ষিত হয়েছে।

রাজ্য সরকারি কর্মীদের দাবি ও পাওনা ও বকেয়া নিয়ে দীর্ঘদিন ধরেই সরব সংগ্রামী যৌথ মঞ্চ। ২২ জুন , সোমবার রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হওয়ার পরে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম শীর্ষ নেতা এবং আহ্বায়ক ভাস্কর ঘোষ রাজ্য সরকারি কর্মচারীদের নতুন বাজেটে ডিএ (DA) বা মহার্ঘ ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে বলতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে ধন্যবাদ দিয়েছেন। তিনি বলেছেন শুভেন্দু অধিকারী কথা দিয়েছিলেন সময় দিতে হবে, সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে। সেদিকে তাকিয়ে এদিনের কুড়ি শতাংশ ডিএব বৃদ্ধি একটি বড় পদক্ষেপ। ভাস্কর ঘোষের কথায়,  বাজেটের পরে ধন্যবাদ দেওয়া ছাড়া কিছুই করার থাকেনা। তিনি এও বলেছেন,  অনেকে বলতেই পারেন যে অক্টোবর থেকে কেন নতুন বর্ধিত ডিএ কার্যকর হবে? ভাস্কর ঘোষ এক্ষেত্রে বিজেপি সরকারের হয়ে ব্যাট ধরে বলেছেন, এতদিন যখন অপেক্ষা করা গিয়েছে তখন আর দু-তিন মাস অপেক্ষা করা যেতেই পারে কারণ নতুন সরকার সময় চেয়েছে। তবে এতটা আনন্দ প্রকাশ করতে নারাজ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর মতো সংগঠন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সম্পূর্ণ ৪২ শতাংশ বকেয়া ডিএ-র দাবি জানিয়ে আসছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁদের সাথে পূর্ববর্তী বৈঠকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পর্যায়ক্রমে বকেয়া মেটানোর যে আশ্বাস দিয়েছিলেন, তা যাতে দ্রুত ও আইনি প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়, সেদিকেও সংগঠন কড়া নজর রাখছে।

About Post Author