Home » বারাসাত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জীর পদত্যাগ

বারাসাত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জীর পদত্যাগ

সময় কলকাতা, ৩০জুন : অবশেষে পদত্যাগ করলেন তৃণমূল পরিচালিত বারাসাত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জী। তিনি সোমবার সাব ডিভিশনাল অফিসারের কাছে (SDO) তাঁর পদত্যাগ পত্র জমা দেন। শুধু তিনি নন, আরও পাঁচ কাউন্সিলর পদত্যাগী হয়েছেন। ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত সহ  পাঁচজন কাউন্সিলর পদত্যাগ করেছেন। পদত্যাগ করেছেন অভিজিৎ নাগ চৌধুরী (বাক্কাই ),দেবব্রত পাল, দীপক দাসগুপ্ত সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা। বারাসাত পুরসভায় চেয়ারম্যানের দায়িত্বে ১৩ বছর থাকা এবং সবেমাত্র প্রাক্তন হওয়া চেয়ারম্যান সুনীল মুখার্জি জানিয়েছেন,মঙ্গলবার বিষয়টি সাংবাদিক সম্মেলন করে জানানো হবে। তিনি সময় কলকাতার প্রতিবেদককে ওভার ফোনে জানিয়েছেন, শেষদিন পর্যন্ত তিনি বারাসাতবাসীর স্বার্থ রক্ষার কথা ভেবে তাঁর সাধ্যমত পরিষেবা দেওয়ার চেষ্টা করেছেন।

 

About Post Author