সানি রায়, সময় কলকাতা : সামান্য বৃষ্টিতেই ডুবছে জলপাইগুড়ি। রাতভর ১৪৫ মিমি বৃষ্টিতে ডুবল জলপাইগুড়ি। তিস্তা-জলঢাকায় হলুদ সতর্কতা, পুরসভার বিরুদ্ধে ক্ষোভ, জনজীবন ব্যাহত হয়ে কেন এই জল যন্ত্রণা?
রাতভর মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা।সোমবার রাত থেকে জেলায় রেকর্ড ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অতিবৃষ্টির জেরে শহরের একাধিক প্রধান রাস্তা ও ওয়ার্ড চলে যায় জলের তলায়। সাতসকাল থেকেই চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ।ভারী বৃষ্টির জেরে পাহাড়ি নদী তিস্তা ও জলঢাকা ফুঁসছে। দুই নদীরই অসংরক্ষিত এলাকায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে সেচ দফতর। এদিকে ফি বছরের এই জলযন্ত্রণা নিয়ে পুরসভার নিকাশি ব্যবস্থার দিকেই আঙুল তুলছেন ক্ষুব্ধ শহরবাসী। তাঁদের অভিযোগ, সঠিক পরিকল্পনার অভাবেই সামান্য বৃষ্টিতেই ডুবছে শহর।


More Stories
ধূপগুড়িতে পড়ুয়াদের সবজির বাজারে উন্মুক্ত শ্রেণিকক্ষের পাঠ
কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ,ডিমথেরাপির বদলে কালো কালি
বিধায়ক শঙ্করের হাত ধরে বারাসাতে সৃজন, কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা