পুরন্দর চক্রবর্তী ও দীপ সেন,সময় কলকাতা : টোটো চালকদের ক্ষোভ-বিক্ষোভে উত্তাল বারাসাত। রাজপথে টোটো চালকদের চলাচল নিষিদ্ধ করা হচ্ছে বেআইনিভাবে, দাবি টোটো চালকদের। রাজ্য এবং জাতীয় সড়কে টোটো চলাচল বেআইনিভাবে বন্ধ করা যাবে না, জানিয়েছে টোটো সংগঠন ও ভারতীয় মজদুর সংঘ। তাদের প্রশ্ন, কেন কোনও বিজ্ঞপ্তি ছাড়াই রাজ্য ও জাতীয় সড়কে তুলে নেওয়া হচ্ছে টোটো? বিক্ষুব্ধ টোটো সংগঠন পুলিশ -প্রশাসন বলছে এতদিন কি প্রশাসন ঘুমাচ্ছিল? উল্লেখ্য, অতি সম্প্রতি উত্তর ২৪ পরগনা জেলা শাসকের কার্যালয়ে বারাসাত জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ এবং অতিরিক্ত জেলা শাসকের মধ্যে এক উচ্চপর্যয়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে বারাসাত – মধ্যমগ্রাম এবং লাগোয়া জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে টোটো চলার অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি স্থানীয় বিধায়ক শঙ্কর চ্যাটার্জী জানিয়েছেন, তাদের সরকার তৃণমূল আমল থেকে চলে আসা বেআইনিভাবে টোটো চলাচল বন্ধ করতে সিদ্ধান্ত নিয়েছে।
ইতিপূর্বেই প্রশাসন থেকে জানানো হয়েছিল বারাসাত ও মধ্যমগ্রাম সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়ক ও ১১২ নম্বর জাতীয় সড়কে এবং SH 2 ( টাকি রোড এবং বারাসাত ব্যারাকপুর রোডে )- এই জাতীয় এবং রাজ্য সড়কগুলিতে টোটো চলাচল নিষিদ্ধ করা হচ্ছে। আর এনিয়েই উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসাতের রবীন্দ্রভবনে টোটো চালক এবং টোটো চালক সংগঠনের সঙ্গে বৈঠকে মিলিত হন প্রশাসন। টোটো চালক সংগঠন এই বৈঠক প্রসঙ্গে নিজেদের ক্ষোভ ব্যক্ত করে সংবাদ মাধ্যমকে জানিয়েছে, “প্রশাসন এ দিনের বৈঠকে বলতে এসেছিল, শুনতে আসে নি। ” তাদের আরও ক্ষোভ, ইতিমধ্যেই বেশ কিছু টোটোকে নিয়ম না মেনে ধরপাকড় করা হয়েছে। তাদের প্রথম দাবি এই টোটো গুলিকে ছেড়ে দিতে হবে।
জাতীয় মজদুর সংঘের নেতা অভিষেক বসু বলেছেন, তাদের সংগঠন অনাহুত হয়ে এদিনের বৈঠকে এসেছিল। তাঁর বক্তব্য, নিয়ম নীতি লংঘন করা হচ্ছে। তাঁর বক্তব্য, ১৫ বছরের বেশি সময় ধরে চলতে থাকা সরকারি বাদ যদি রাজপথে চলতে পারে তাহলে টোটো কী দোষ করল? তিনি বলেছেন, আগে পনেরো বছরের বেশি রাজপথে চলতে থাকা সরকারি বাস তুলে নেওয়া হোক, তাঁরাও জাতীয় সড়কে টোটো চালানোর দাবি তুলবেন না। তাঁদের দাবি, প্রতিটি পরিবহন পরিষেবার ক্ষেত্রে এক ও অভিন্ন নীতি নিতে হবে। আটকে রাখা টোটোদের ছেড়ে দিতে হবে উল্লেখ করে আগামী মঙ্গলবার পর্যন্ত প্রশাসনকে সংগঠনের তরফে ডেড লাইন বেঁধে দিয়ে জানানো হয়েছে, দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে টোটো সংগঠন।
টোটো সংগঠনের পাশাপাশি টোটো চালকরা আরটিও-কে দোষারোপ করে বলছেন, আর কেউ বেশ কিছু টোটোকে টাকার বিনিময়ে রাজপথে চলার অনুমোদন দেওয়া হয়েছিল । কেন তাহলে এই নিষেধাজ্ঞা? তবে সার্বিকভাবে অনুমোদন হীন এবং অনুমোদন প্রাপ্ত টোটো চালকরা একযোগে বলছেন রাজপথে চলতে না দেওয়া হলে তাঁরা পথে বসবেন।।
আরও পড়ুন বারাসাত-মধ্যমগ্রামে টোটো চলাচলে নিষেধাজ্ঞা ! জেনে নিন কোন কোন রাস্তায় টোটো বন্ধ !
জাতীয় সড়কে টোটো চলাচল #বারাসাত #টোটো #উত্তর২৪পরগনা


More Stories
বারাসাতের কাউন্সিলর শিল্পী দাসের বাড়িতে হামলা
বঞ্চিত অন্নপূর্ণাদের বিক্ষোভে নড়ে চড়ে বসল প্রশাসন
৫ টাকায় মাছ ভাত মা আহার ক্যান্টিনে পাতে পেল মানুষ