সময় কলকাতা, ৪ জুলাই : চেয়ারম্যান সুনীল মুখার্জী সহ বারাসাত পুরসভার এক ঝাঁক কাউন্সিলর সপ্তাহের শুরুতেই মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে বেশ কয়েকজন এখনো পদত্যাগ পত্র জমা দেননি। এখনো পদত্যাগ না করা তৃণমূল কাউন্সিলরদের মধ্যে অন্যতমা দুজন হলেন শিল্পী দাস ও তন্নিষ্ঠা খাসনবীশ। হয়তো কাকতালীয়ভাবে, এই দুজন কাউন্সিলরের বাড়িতেই আজকে মৃদু ও মাঝারি পাথর বৃষ্টি হয়। তুলনামূলক বড় হামলা চলে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শিল্পী দাসের বাড়িতে। তবে কেউ আহত হননি বলেই জানা গিয়েছে, জানলার কাঁচ সহ বাড়ির কিছু ক্ষতি হয়েছে।
আক্রান্ত কাউন্সিলর শিল্পী দাসের পরিবারের তরফে জানা গিয়েছে, বিকেলে বেশ কয়েকটি বাইক এসে দাঁড়ায় তার বাড়ির সামনে। ঘটনার আকস্মিকতায় হতবিহবল কাউন্সিলর শিল্পী দাস । পাশাপাশি, কাউন্সিলরের বৃদ্ধা ও কিডনির রোগে অসুস্থ আশি-উর্দ্ধ বয়সী শাশুড়ি এই আক্রমণে নিজেকে বিপন্ন বোধ করছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।।


More Stories
বারাসাত ইউনিভার্সিটিতে এবিভিপি -তৃণমূল সংঘর্ষ
পাক সংগঠন আইএসআই-এর জঙ্গি হাবড়ায় গ্রেফতার
লিগের খেলা সুসম্পন্ন করে বারাসাত স্টেডিয়াম দিল ডার্বির বার্তা