সময় কলকাতা ডেস্ক, ৬ জুলাই : প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে দুর্নীতির ফলে বারুইপুরে নাবালিকার উপরে নারকীয় ঘটনা ঘটেছে বলে মনে করেন, পানিহাটির বিধায়িকা তথা অভয়ার মা রত্ন দেবনাথ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, অপরাধীদের বিচার হবেই, তবে বাবা-মাদের তখন আর কিছুই পাওয়ার থাকে না। তিনি এও বলেন, বিগত সরকারের আমলে তথ্য-প্রমাণ লোপাটের জন্যই তাঁর চিকিৎসক কন্যার হত্যার বিচার পেতে দেরি হচ্ছে। অতঃপর তিনি নাম না করেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারুইপুর কাণ্ডের জন্য দায়ী করে বলেন, বিগত সরকারের আমলে যে দুর্নীতি হয়েছিল তার ফলেই বারুইপুরের মতো ঘটনা ঘটছে। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দায়ী করে এও বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী শিক্ষা ও স্বাস্থ্য থেকে মানুষকে দূরে সরিয়ে রেখে, “খেলা, মেলা, মদ ও জুয়াতে মানুষ যাতে মত্ত থাকে তা দেখতেন আর তারই ফল নাবালিকাকে ধর্ষণ ও খুন।” রত্না দেবনাথের মতে, এই ধর্ষণকারীদের সৃষ্টি করে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ।।
বারুইপুর কাণ্ডের জন্য সরাসরি মমতাকে দায়ী করলেন রত্না দেবনাথ
Oplus_131072


More Stories
বারুইপুর কাণ্ডে তথ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধী প্রমাণিত হলে সর্বোচ্চ ব্যবস্থা : সুকান্ত
সাতদিনের পুলিশি হেফাজত দেবরাজের
চম্পটরত ধ র্ষ *ণ-খু *নে অভিযুক্তকে পুলিশের গুলি