দীপ সেন, সময় কলকাতা, ১৪ জুলাই :রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের বড়সড় রদবদল, বদলের তালিকায় একাধিক শীর্ষ আধিকারিক ( IPS ও WBCS অফিসার)। রদবদল ঘটেছে এইমুহূর্তে ঘটনাপ্রবাহের কেন্দ্রবিন্দুতে থাকা বারুইপুরের পুলিশ আধিকারিকদের ক্ষেত্রেও ।
নবান্ন সূত্রে, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের একাধিক IPS ও WBCS অফিসারের বদলি, বদলির তালিকায় রয়েছে ৩৩ জন। বদলের তালিকায় প্রথমেই রয়েছে রাজ্য পুলিশের কারেকশনাল সার্ভিসে DG নটরাজন বাবুর নাম তার উপরে কিছু অতিরিক্ত দায়িত্ব ন্যস্ত হয়েছে । সিআইডি থেকে টেলিকমিউনিকেশনে পাঠানো হয়েছে সুপ্রতিম সরকার। পাশাপাশি বারাসাত রেঞ্জের DIG হলে এলেন এস টি এফ-এর DIG পদে থাকা অফিসার দীনেশ কুমার, এ ক্ষেত্রেও তাঁকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে।
পাশাপাশি সম্প্রতি বারুইপুর কাণ্ডে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি, পুলিশ প্রশাসন ও বারবার চর্চায় এসেছে। এবার অতিরিক্ত পুলিশ সুপারকেও বদলি করা হল। বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) হয়ে এলেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পদে থাকা অতীশ বিশ্বাস। অতীশ বিশ্বাস আগেও বারুইপুরের দায়িত্ব সামলেছেন যে ভরসার ফলশ্রুতি তাঁকে সময়ের সন্ধিক্ষণে প্রদত্ত বিশেষ দায়িত্ব। বারুইপুরের পূর্বতন অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্তকে পাঠানো হলো বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিআইবি )পদে। এছাড়াও আরো ২৯ জন IPS ও WBCS অফিসার কে বদল করল নবান্ন। সবমিলিয়ে ৩৩ জন IPS ও WBCS অফিসারের রদবদল।।


More Stories
বারুইপুর কাণ্ডে গ্রেফতার সিপিআইএম নেতা
সরানো হচ্ছে মসজিদ, বিমানবন্দরে নামাজ পড়া বন্ধ
গণপিটুনিতে নিহতের পরিবারের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী