Home » বারুইপুর কাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা

বারুইপুর কাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা

Oplus_131072

সময় কলকাতা, ১৩ জুলাই : বারুইপুর কাণ্ডে গ্রেফতার করা হল সিপিএম নেতা ও সিপিএম রাজ্য কমিটির সদস্য লাহেক আলিকে। বারুইপুর কাণ্ডে অশান্তি, ভাঙচুর ও উস্কানিমূলক মদত দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, বারুইপুরে নাবালিকার ধর্ষণ ও হত্যার জেরে সৃষ্ট অশান্তি এবং গণপিটুনিতে উসকানি দেওয়ার অভিযোগে সিপিএম নেতা লাহেক আলিকে (Layek Ali) রবিবার রাতে এসটিএফ (STF) এবং পুলিশ বারুইপুরের খোদারবাজার এলাকার বাড়ি থেকে গ্রেফতার করেছে। উল্লেখ্য, বারুইপুরে নাবালিকা গণধর্ষণ এবং হত্যাকাণ্ডে উত্তেজিত জনতা ভাঙচুর চালায় এবং অভিযুক্ত সন্দেহে একজনকে গণপিটুনিতে হত্যা করা হয়।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, এই হত্যাকাণ্ড এবং অশান্তির পেছনে রাষ্ট্রদ্রোহী শক্তির মদত রয়েছে এবং ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, এই গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত।।

আরও পড়ুন বারুইপুর : জমা-খরচ, দৈব বিচার এবং এনকাউন্টার নিয়ে রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া কী?

About Post Author