পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ১৪ জুলাই : ” আপনার আয়ু আমাদের আয়ু। বেঁচে থাকুন ” -১৭ দিন অনশনে থাকার উদ্বেগ জনক স্বাস্থ্য পরিস্থিতির মধ্যে দিয়ে চলা সোনম ওয়াংচুকের অক্ষয় কামনা করেছেন লেখক অমর মিত্র। একই কামনা তাঁর জীবনের ছায়ালম্বনে গড়ে ওঠা “থ্রী ইডিয়টস” – ছায়াছবির অন্যতম অভিনেতা ওমি ভৈদ্য। তাঁকে নিয়ে, তাঁর অসুস্থতা নিয়ে চিন্তা প্রকাশ বঙ্গের মরমি লেখক স্বপ্নময় চক্রবর্তীর।শিক্ষা দুর্নীতির অভিযোগে বিদীর্ণ ছাত্র-ছাত্রীদের স্বপ্ন নিয়ে ভেবেছিলেন সোনম ওয়াংচুক। শুরু হয়েছিল অনশন। দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বললেও ককরোচ পার্টি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানিয়েছেন ওজন ও রক্তের চাপ অস্বাভাবিক হারে কমে যাচ্ছে তাঁর । ইতিপূর্বে যন্তরমন্তরে গিয়েছেন মহুয়া মৈত্রের মত রাজনীতিবিদ। কেন্দ্রীয় সরকার অবশ্য নিশ্চুপ। দিনে দিনে তাঁর স্থিতিশীলতা হারিয়েছে। ইতিমধ্যে নেট দুনিয়ায় তাঁর যে ছবি গুলি ঘুরছে তা উদ্বেগ বাড়িয়েছে বহু মানুষের।তাঁর অনশন ১৭ দিনে পড়তেই প্রতিবাদী বিজ্ঞানীর জন্য ব্যাকুল বুদ্ধিজীবী ও সিনেমা জগৎ। নাসিরুদ্দিন শা, জিনাত আমন তাঁদের বার্তায় সরকারকে অনুরোধ করেছেন তাঁর সঙ্গে কথা বলতে। দেরি না হয়ে যায় -আশঙ্কা বুদ্ধিজীবী মহলের একাংশের ।।
অনশনের ১৭ দিনে অসুস্থ সোনম ওয়াংচুকের জন্য উদ্বিগ্ন লেখক -অভিনেতা -বুদ্ধিজীবীরা
Oplus_131072


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?