সানি রায়, সময় কলকাতা, ১৫ জুলাই : মেটেলির সৌমেন মালাকারের রিসর্টে শেষ পর্যন্ত তালাই পড়ল। কে এই সৌমেন মালাকার? জানা গিয়েছে, তিনি তৃণমূল আমলের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক ছিলেন আর তাঁর রিসর্ট এবার সিল করা গেল আইন ও স্বচ্ছতার প্রশ্নে । সরকারিভাবে জানা গিয়েছে, নদী দখল করে তৈরি করা হয়েছিল রিসর্ট আর তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে মাল মহকুমা প্রশাসন।
সূত্রের খবর,ডুয়ার্সের মাল মহকুমার মেটেলি ব্লকে নদী ও সরকারি জমি দখল করে গড়ে ওঠা ‘গ্র্যান্ড ডুয়ার্স ইকো রিসোর্ট’ সিল করে দিল প্রশাসন। মেটেলি ব্লক প্রশাসন, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং পুলিশের একটি যৌথ দল সেখানে গিয়ে সরকারি বোর্ড ঝুলিয়ে জায়গাটি নিজেদের হেফাজতে নেয়।মেটেলির BLRO সন্তোষ লোহরা জানান, প্রায় এক একরেরও বেশি সরকারি জমি দখল করে এই রিসোর্টটি তৈরি হয়েছিল। গত ১ জুলাই মাল মহকুমা প্রশাসনের তরফ থেকে রিসোর্ট কর্তৃপক্ষকে ১০ দিনের মধ্যে এলাকা খালি করার নোটিশ দেওয়া হয়। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরই এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির নাগরাকাটা বিধানসভার কনভেনার দীপঙ্কর ধরের অভিযোগ, তৃণমূল সরকারের আমলের দুর্নীতির জেরেই এই বেআইনি নির্মাণ। তিনি দাবি করেন, এই রিসর্টের মালিক সৌমেন মালাকার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক ছিলেন। একজন মন্ত্রীর আপ্তসহায়ক হয়ে তিনি কীভাবে সরকারি জমিতে এত বড় রিসর্ট বানালেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই বিজেপি নেতা। সেই সঙ্গেই ডুয়ার্স জুড়ে গড়ে ওঠা অন্যান্য বেআইনি রিসোর্টের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।প্রশাসন সূত্রে জানা গেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।।


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
ধূপগুড়িতে বুলডোজার
গ্রেফতার তীর্থঙ্কর, পানিহাটি জানতে চায় কবে নির্মল!