সময় কলকাতা ডেস্ক, ১৭ জুলাই : পরিবারের মধ্যেই চলতে থাকা বিবাহ বহির্ভুত সম্পর্কের জেরে একে একে মৃত্যু হল তিনজনের।দেওরের সঙ্গে বৌদির সম্পর্ক রয়েছে এরকম সন্দেহ থেকে অশান্তি লেগেই থাকত রাঙাতির রায় পরিবারে। দীর্ঘদিন ধরে এরকম ঘটনা প্রবাহ চলার পরে বুধবার জলপাইগুড়ির রাঙাতি এলাকায় স্বামীর হাতে খুন হন স্ত্রী। ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করাতে পেরে নিকটবর্তী জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে স্ত্রী চুমকিকে ছুরি দিয়ে খুন করেন বিমল রায়। স্ত্রীকে খুন করে আত্মঘাতী হওয়ার আগে ১৫ বছরের পুত্রকে অডিও মেসেজে খুনের স্বীকারোক্তি পাঠান বিমল। শুক্রবার জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল চুমকির দেহ, শনিবার সকালে উদ্ধার হয় বিমলের দেহ। বাবা-মাকে হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়ে পঞ্চদশ বর্ষীয় অনাথ কিশোর। প্রবল মানসিক আঘাত বা ট্রমা গ্রাস করেছে তাকে। দুটি মৃত্যুর দায় মানসিকভাবে এড়াতে পারেননি তৃতীয় জন। এই ঘটনার জেরে অনুশোচনায় বিবাহ বহির্ভূত সম্পর্কের তৃতীয় ব্যক্তি, বিমলের ভাই সনাতন, অবশেষে আত্মঘাতী হলেন। মর্মান্তিক এক বৃত্ত সম্পূর্ণ হল। রইল না আর কেউ।।
বিবাহ বহির্ভূত ত্রিকোণ সম্পর্ক,রইল না আর কেউ
Oplus_131072


More Stories
রাতারাতি আট চিকিৎসক বদলি, চিকিৎসা সংকটে ধুপগুড়িবাসী
শিক্ষা ও স্বাস্থ্যর অধিকার চাইছেন পুনর্বাসন পাওয়া বনছায়া বস্তির বাসিন্দারা
ডুয়ার্সে সফল আয়ুষ্মান ভারত প্রকল্প