Home » আর্থিক ক্ষতিপূরণ, চাকরি ও মানসিক বন্ধনে সিকিমে দুর্ঘটনায় প্রাণহারানো পরিবারের পাশে শুভেন্দু

আর্থিক ক্ষতিপূরণ, চাকরি ও মানসিক বন্ধনে সিকিমে দুর্ঘটনায় প্রাণহারানো পরিবারের পাশে শুভেন্দু

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৭ জুলাই : আর্থিক ক্ষতিপূরণ শুধু নয় , চাকরি ও দিলেন, সিকিমের নামচির  টানেলে দুর্ঘটনায় প্রাণ হারানো পরিবারগুলির পাশে মানসিক ভাবে পাশে এসে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব হারানো পরিবারদের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

জলপাইগুড়িতে এসে মুখ্যমন্ত্রী, মৃত শ্রমিকদের পরিবারের হাতে ৫ লক্ষ টাকা দিয়ে থেমে থাকেননি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন। মন দিয়ে শুনলেন সব হারানো পরিবারগুলির শোক- বিধ্বস্ত মানুষদের কথা।

জলপাইগুড়ি সফরে এসে স্পোর্টস কমপ্লেক্সের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে স্বাগত জানাতে হেলিপ্যাডে উপস্থিত ছিলেন জেলা পুলিশ-প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। পাশাপাশি উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়, বিজেপির জেলা সভাপতি শ্যামল রায়, বিজেপির রাজ্য সম্পাদক বাপী গোস্বামী সহ জেলার বিভিন্ন বিধানসভার বিধায়কেরা।মুখ্যমন্ত্রীকে দেখতে হেলিপ্যাড সংলগ্ন রাস্তার দু’ধারে এবং বাড়ির ছাদে ভিড় জমে যায় সাধারণ মানুষের। রাস্তার ধারে দেখা যায় বিজেপির দলীয় কর্মী সমর্থকদেরও।

কড়া নিরাপত্তার মধ্যে মুখ্যমন্ত্রীর কনভয় রওনা দেয় জলপাইগুড়ি জেলাশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে। জেলাশাসকের কার্যালয়ে পৌঁছে সিকিমের জলবিদ্যুৎ প্রকল্পে ধসের ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারের হাতে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়ার পাশাপাশি পরিবারপিছু এক সদস্যের হাতে চাকরির নিয়োগপত্রও তুলে দেন তিনি। বুঝিয়ে গেলেন, সিকিমের দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির কথা মাথায় ছিল বরাবরই।।

About Post Author