সানি রায় ও আর্থিকা দত্ত, সময় কলকাতা : উত্তরবঙ্গ তাঁকে দুহাত ভরে দিয়েছে, উত্তরবঙ্গের মানুষের বিশ্বাসের মর্যাদা রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সিকিমের দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন। দিলেন ক্ষতিপূরণ ও চাকরির নিয়োগ পত্র। অতঃপর সড়কপথে জল্পেশ মন্দিরের পৌঁছে মুখ্যমন্ত্রী পুজো দেওয়ার পর মন্দির সংলগ্ন মেলা প্রাঙ্গণের মুক্তমঞ্চে দলীয় সভায় যোগ দেন তিনি। দলীয় সভা থেকে তিনি জানালেন উত্তরবঙ্গের শিক্ষার উন্নয়নে উদ্যোগী বিজেপি সরকার। তিনি জানিয়ে দিলেন উত্তরবঙ্গ পেতে চলেছে আরেকজন নতুন মন্ত্রী।
সভা থেকে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়কে জলপাইগুড়িতে একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য জমি চিহ্নিত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
একইসঙ্গে সভা থেকে তিনি জানান, খুব শীঘ্রই জলপাইগুড়ি জেলার একজন বিধায়ক তাঁর মন্ত্রিসভার সহকর্মী হতে চলেছেন। অর্থাৎ, জেলার একজন বিধায়ককে মন্ত্রী করা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
জল্পেশের কর্মসূচি শেষ করে হেলিকপ্টারে শিলিগুড়ির উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি একটি নতুন রাস্তার উদ্বোধন করেন তিনি।।


More Stories
প্রতীক্ষার অবসান, শিলিগুড়ির নতুন রোড ওভার ব্রিজের উদ্বোধন
আর্থিক ক্ষতিপূরণ, চাকরি ও মানসিক বন্ধনে সিকিমে দুর্ঘটনায় প্রাণহারানো পরিবারের পাশে শুভেন্দু
আলোর উৎসব ও অস্তিত্বের যুদ্ধ- যে জনপদে ৩৬৫ দিনের দীপাবলি