সানি রায়, সময় কলকাতা, ২৯ জুলাই : হিন্দু পুরাণে আদি গুরু যেমন দত্তাত্রেয়, তেমনই শিবকেও আদি গুরু রুপে জ্ঞান করা হয়। মহাদেব শিব গুরু পূর্ণিমার দিনে হিমালয়ের বুকে সপ্তর্ষিদের কাছে যোগবিদ্যা ও আধ্যাত্মিক জ্ঞান প্রদান করে বিশ্বের প্রথম গুরু বা আদিগুরু রূপে পূজিত। গুরুকে শ্রদ্ধা জানানোর লগ্ন গুরু পূর্ণিমা। এই বরণীয় তিথিকে যথোচিত মর্যাদায় পালন করল বারোঘরিয়া গ্রামের এই প্রাথমিক বিদ্যালয়। গুরু পূর্ণিমা পেল এক অনন্য মাত্রা।
রাজ্যের শিক্ষাক্ষেত্রে যখন একের পর এক দুর্নীতির অভিযোগ আর বেহাল দশা নিয়ে প্রতিনিয়ত প্রশ্ন উঠছে, যখন শিক্ষক সংকটে ধুঁকতে ধুঁকতে বন্ধের মুখে বহু সরকারি বিদ্যালয়,ঠিক তখনই এক অনন্য নজির গড়ল উত্তরবঙ্গের এক প্রত্যন্ত স্কুল। শিক্ষার কঙ্কালসার পরিকাঠামোর চেনা ছবিকে বুড়ো আঙুল দেখিয়ে এক নীরব বিপ্লব ঘটিয়েছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রামের এই প্রাথমিক বিদ্যালয়। এই স্কুল বারবার সততা, অদম্য জেদ আর সঠিক পরিকল্পনার দিশা দেখিয়েছে। বর্তমানে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২০৬ জন পড়ুয়া এবং প্রধান শিক্ষকসহ মোট ছয়জন শিক্ষকের যৌথ প্রয়াসে এই বিদ্যালয়টি আজ এলাকার এক অনুকরণীয় আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন যুগান্তকারী অভিনব কর্মসূচির পাশাপাশি নব আঙ্গিকে আধ্যাত্মিকতা ও প্রথাগত শিক্ষার মিশেলে গুরু বন্দনা এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বিগত ২৬ বছর ধরে বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়টিকে নিজের স্বপ্নের মতো করে পরিচালনা করে আসছেন প্রধান শিক্ষক জয় বসাক। শিক্ষা ক্ষেত্রে তাঁর অনবদ্য অবদানের জন্য ২০২১ সালে তিনি ‘শিক্ষারত্ন’ সম্মানে ভূষিত হন। তাঁর হাত ধরেই বদলে গেছে গোটা স্কুলের চেহারা।বিগত চার বছর ধরে আন্তর্জাতিক মাতৃ দিবসে পড়ুয়াদের দিয়ে মায়ের পূজা করানোর একটি সুন্দর নিয়ম চলে আসছিল। তবে বিগত চার বছর ধরে এই দিনটি ছুটির দিনে পড়ায়, এবার প্রথা মেনে গুরু পূর্ণিমার পুণ্য তিথিতেই পালিত হলো মাতৃ দিবস বা গুরু দিবস । উল্লেখ্য দীক্ষাগুরু শিক্ষাগুরুর মতো পিতা মাতাকেও গুরু হিসেবে জ্ঞান করা হয়। তাই মাতৃ বন্দনাও গুরু বন্দনা। এই বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ স্কুলসহ গোটা গ্রামে উৎসবের আমেজ তৈরি হয়। প্রথাগত শিক্ষা ও আধ্যাত্মিকতার মেলবন্ধন বারোঘরিয়ার প্রাথমিক বিদ্যালয়ে গুরু পূর্ণিমা উদযাপনে।।
More Stories
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
মরণকূপ! থার্মোকলে জলপথ পারাপার ঝড়আলতার মানুষের, প্রশাসন শীতঘুমে!
কিশোরীর মৃত্যু, নেপথ্যে “কৃত্তিম অশ্লীল ছবি ” আর সালিশি সভা এবং বিচারের বাণী