Home » আক্রান্ত জলপাইগুড়ির চেয়ারম্যান, এবার ডিমথেরাপির অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

আক্রান্ত জলপাইগুড়ির চেয়ারম্যান, এবার ডিমথেরাপির অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

Oplus_131072

সানি রায়, ৩০ জুলাই : বিজেপি পারলে কংগ্রেস পারবে না কেন? কেন পিছিয়ে থাকবে কংগ্রেস? ডিম থেরাপির অভিযোগ এবার কংগ্রেসের বিরুদ্ধে ।  ডিমথেরাপির অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। উত্তরবঙ্গের তৃণমূল নেতা এবং জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জিকে ডিম ছুঁড়ে আক্রমণের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে।

প্রসঙ্গত,ডিমথেরাপি অত্যন্ত কার্যকর ও জনপ্রিয় হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলির কাছে। এবার বিধানসভা ভোটের ফলপ্রকাশের পরে বারবার অভিযোগ উঠেছে যে রাজ্যে ডিম থেরাপির ধারক ও বাহক ভারতীয় জনতা পার্টি সদস্য সমর্থকরা। তৃণমূল বরাবর এমনটাই অভিযোগ করে এসেছে। তবে সেই প্রথা এবার ভেঙেছে জলপাইগুড়ি পুরসভায়। নিজের কার্যালয়ে বসেই ডিমে আক্রান্ত হলেন  জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সৈকত চ্যাটার্জী। আক্রান্ত হয়ে চেয়ারম্যান জানালেন, তাকে ডিমে আক্রান্ত হতে হয়েছে কংগ্রেসের নেতাকর্মী সমর্থকদের হাতে। বিজেপির দু একজন সমর্থক এই ঘটনায় যুক্ত থাকলেও চেয়ারম্যানের অভিযোগ যুব কংগ্রেসের নেতা নব্যেন্দু  মৌলিকের দিকে।

বৃহস্পতিবার জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের চেম্বারে ঢুকে তাঁকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন বেশ কিছু মহিলা। ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে পানীয় জল ও নিকাশি ব্যবস্থা সহ অন্যান্য পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে কিছু মহিলা ও জেলা যুব কংগ্রেসের সভাপতি নব্যেন্দু  মৌলিক পুরসভায় গিয়েছিলেন।সেই সময় চেয়ারম্যানের সঙ্গে বচসা শুরু হলে কয়েকজন মহিলা ডিম ছুড়ে বিক্ষোভ দেখান।  অন্যদিকে, চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন, কংগ্রেস ও বিজেপির একাংশ পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। ঘটনায় আইনি পদক্ষেপের কথাও জানিয়েছেন তিনি। নব্যেন্দু  মৌলিক অবশ্য জানিয়েছেন তিনি ঘটনার সময় চেয়ারম্যানের ঘরে উপস্থিত থাকলেও ডিম নিক্ষেপকারীদের নেতৃত্বে তিনি ছিলেন না। তোমার দাবি ডিম নিক্ষেপকারী মহিলাদেরও তিনি সঙ্গে করে নিয়ে আসেননি। উল্লেখ্য, এদিনই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়েছে।

আরও পড়ুন জলপাইগুড়ির তৃণমূল নেতার মেয়েকে নিগ্রহ

ডিমথেরাপির অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে #জলপাইগুড়ি

About Post Author