Home » চলে গেলেন স্বাগত দে

চলে গেলেন স্বাগত দে

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, ৫ অগাস্ট : বিদায় “সোনা বন্ধু রে”। অসময়ে চলে গেলেন স্বাগত দে। বুধবার বারাসাতে প্রয়াত হলেন তিনি।

হতে পারে যে ময়না ছলাত ছলাত গানটির জন্য তাঁর খ্যাতি সবিশেষ। তবে ভাটিয়ালি,লোকসংগীত থেকে শুরু করে লোকসঙ্গীতের আঙ্গিকে গাওয়া আধুনিক গানেও তাঁর অবাধ বিচরণ ছিল। ভুলে যেতে বসা লোকসংগীতকে তিনি প্রাণ দিয়েছিলেন।  পারিবারিক কৃষ্টি ও সংস্কৃতির কারণে অভিনয় দক্ষতা ও ছিল তার মজ্জাগত। “ভিঞ্চি দা”র মত  উল্লেখযোগ্য চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে।তার প্রতিভা ছিল এ নিয়ে সন্দেহের অবকাশ নেই এবং প্রতিভার পূর্ণমাত্রায় বিকাশ হয়নি এ নিয়েও কোন সন্দেহের অবকাশ নেই। তবে সাম্প্রতিককালে বারাসাত এবং উত্তর ২৪ পরগনার লোক সঙ্গীতের ক্ষেত্রে একদা অত্যন্ত প্রতিভাবান হিসেবে চিহ্নিত শিল্পী স্বাগত দে অকালে প্রয়াত হলেন।  বুধবার সন্ধ্যে ছটার কিছু পরে বারাসাতের  মেগা সিটি নার্সিংহোমে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

এমাসের দু তারিখ (রবিবার )ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে বা হৃদযন্ত্রে প্রবল আক্রমণের কারণে বারাসাত হাসপাতালে ভর্তি হন কিন্তু স্বাস্থ্যের অবনতির কারণে তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয় মেগাসিটি নার্সিংহোমে। সেখানেই বুধবার সন্ধ্যেবেলা প্রয়াত হন শিল্পী। মৃত্যুকালে স্বাগত দে শ্রী এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তান রেখে গিয়েছেন আর রেখে গিয়েছেন মন ভোলানো অসংখ্য গান। তাঁর আড্ডার জায়গা বারাসাতের কলোনি মোড় হয়তো শুধু মনে রাখবে না, বঙ্গের অজস্র গুণমুগ্ধ তাঁকে মনে রাখবে আর বলবে ” আমি তোমার নাম লইয়া কাঁদি। “

About Post Author