Home » প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডি ওয়াই পাতিল

প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডি ওয়াই পাতিল

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ৪ অগাস্ট : পশ্চিমবঙ্গের ২৬ তম রাজ্যপাল ছিলেন তিনি।এম কে নারায়ণণের পরে কেশরী নাথ ত্রিপাঠী রাজ্যপাল হয়ে আসার আগে খুব সামান্য সময়ের জন্য বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বভার পেয়েছিলেন। ২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যবর্তী সময়ে প্রায় দেড় বছর  তিনি বিহারের রাজ্যপাল ছিলেন । চলে গেলেন রাজনীতিবিদ ও শিক্ষাবিদ ডি ওয়াই পাতিল। রাজনীতির ক্ষেত্রে শিক্ষাবিদদের সংখ্যা ক্রমেই বিরল হয়ে উঠছে। মহারাষ্ট্রের এই রাজনীতিবিদ শিক্ষাক্ষেত্রে এবং স্বাস্থ্যে তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য ১৯৯১ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন।  ডি ওয়াই পাতিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও ছিলেন তিনি। ১৯৬৭ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত কংগ্রেসের বিধায়ক ছিলেন ডি ওয়াই পাতিল। B মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।।

About Post Author