সময় কলকাতা ডেস্ক, ১০ অগাস্ট : হালিশহরে বিজেপি এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূলকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ লক-আপে নিহত তৃণমূল কর্মীর হালিশহরের বাড়িতে যাওয়ার পথে আক্রান্ত হওয়ার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই, রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর জোর পদক্ষেপ।পুলিশ হেফাজতে হালিশহরের মৃত তৃণমূলকর্মী বিরজু কেওটের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য, স্ত্রীর জন্য চাকরি এবং উত্তর ২৪ পরগনার জেলা শাসককে দিয়ে মেজিস্ট্রেট পর্যায়ের তদন্তের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাথমিক গাফিলতির অভিযোগে হালিশহর থানার আইসিকে ক্লোজ এবং তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃত বিরজু কেওটের পরিবারকে ১০ লক্ষ টাকার চেক ও মৃতের স্ত্রীকে মুখ্যমন্ত্রীর অ্যাটেনডেন্ট হিসেবে চাকরি দেওয়া এবং ১২ মাস পর তাঁকে গ্রুপ-ডি পদে স্থায়ী করার ঘোষণা ছাড়াও নেওয়া হয়েছে প্রশাসনিক পদক্ষেপ। স্বাভাবিকভাবেই স্পষ্ট বিষয়টি দিয়ে বিরোধীদের কোন অ্যাডভান্টেজ দিতে চায় না রাজ্য সরকার। প্রশাসনিক ক্ষেত্রেও একই বার্তা সুস্পষ্ট করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের গাফিলতি প্রমাণিত হওয়ায় হালিশহর থানার আইসিকে ক্লোজ এবং তদন্তকারী অফিসারকে (IO) সাসপেন্ড করা হয়েছে। পরিবারের দাবি অনুযায়ী উত্তর ২৪ পরগনার জেলা শাসককে দিয়ে সম্পূর্ণ ঘটনার মেজিস্ট্রেট এনকোয়ারি বা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।হালিশহরে বিজেপি এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূলকে।।


More Stories
শুভেন্দু -এনসিপিআই বৈঠক, তাৎপর্য কী?
নেতাজি ও শিবাজীকে অপমান : দল থেকে তাড়ানো হোক অনন্ত মহারাজকে, সাংসদকে তোপ বিধায়ক মানব গুহের
বিজেপির বড় ধাক্কা, প্রশান্ত কিশোরের বাজিমাত