Home » মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে উত্তরাখণ্ডে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়

মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে উত্তরাখণ্ডে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক ,সময় কলকাতা: প্রকৃতির কাছে মানুষ অসহায়। মানুষ যে প্রাকৃতিক  দুর্যোগে শুধুই দর্শক তার প্রমাণ সোমবার উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠ-মালারি হাইওয়ের নীতি উপত্যকার তামাক নালা (Tamak Nallah)  এলাকার ঘটনা। উত্তরাখণ্ডে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ।মেঘভাঙ্গা বৃষ্টি ও হড়পা বান গ্রাস করে নিল এলাকা ।

মেঘভাঙা বৃষ্টিতে  উত্তরাখণ্ডে নীতি উপত্যকায় সোমবার বিকেলে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠ-মালারি হাইওয়ের নীতি উপত্যকার তামাক নালা (Tamak Nallah) নামক এলাকায় ঘটনাটি ঘটেছে বানে ভেসে গেল BRO-এর ভ্যালি ব্রিজ! নিখোঁজ এক অপারেটর। শুধু তাই নয়, এখনও যা জানা গিয়েছে, সেই তথ্য অনুযায়ী ভেসে গিয়েছেন এক চালক তার গাড়িসমেত।

নীতি উপত্যকা থেকে উঠে আসা দ্বিতীয় ভিডিওটি আরও বেশি শিউরে ওঠার মতো। তামাক এলাকায় মেঘভাঙা বৃষ্টির (ক্লাউডবার্স্ট) জেরে সৃষ্ট হড়পা বানের প্রবল তোড়ে বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)-এর তৈরি আস্ত ভ্যালি ব্রিজটি সম্পূর্ণ ভেসে গেছে।সামনে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, নদীর উন্মত্ত ও রুদ্র স্রোত খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে একের পর এক গাড়ি। এই আকস্মিক বিপর্যয়ের পর থেকেই বর্ডার রোডস অর্গানাইজেশনের এক অপারেটর নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।এই ব্রিজটি ধ্বংস হয়ে যাওয়ার কারণে জেলা সদরের সাথে নীতি উপত্যকার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ রাতে পাহাড় এক চরম ও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে নদী, পাহাড়ি ঝোরা এবং সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে থাকার জন্য কড়া সতর্কতা জারি করা হয়েছে। উদ্ধার কার্য চলছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যাবতীয় আপৎকালীন  ব্যবস্থা মোতায়েন করার নির্দেশ দিয়েছেন।।

আরও পড়ুন উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!

উত্তরাখণ্ডে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় #উত্তরাখণ্ড

About Post Author