Home » গ্যাংষ্টার আতিক আহমেদের পুত্র নিহত

গ্যাংষ্টার আতিক আহমেদের পুত্র নিহত

Oplus_131072

সময় কলকাতা, ৬ অগাস্ট :  কুখ্যাত গ্যাংষ্টার ও বাহুবলি রাজনীতিবিদ  আতিক আহমেদের পুত্র আবান আহমেদ পথ দুর্ঘটনায় নিহত।  বুধবার উত্তর প্রদেশের ঝাঁসিতে ওয়াপিকা আহমেদের কনিষ্ঠ পুত্র নিহত হয় যখন তাদের গাড়ি(SUV ) রাস্তার একটি ডিভাইডারে ধাক্কা মেরে গুরুতর দুর্ঘটনার কবলে পড়ে। আবান জেলে তাঁর দাদাকে দেখতে যাচ্ছিলেন। এই দুর্ঘটনা আতিকপুত্র আবানের বন্ধু সহ মোট দুজনের মৃত্যু হয়। গাড়িটিতে আরো তিনজন ছিল যারা গুরুতরূপভাবে জখম হয়। উল্লেখ্য, প্রয়াগ রাজের ত্রাস অতিক আহমেদকে ২০২৩ সালে পুলিশি প্রহরার মধ্যে গুলি করে হত্যা করা হয়েছিল। আতিক আহমেদের বিরুদ্ধে ১৬০টির বেশি ক্রিমিনাল কেস ছিল, জেলের মধ্যে থেকেই তিনি সংসদীয় এবং উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল।আবান আহমেদ আতিকের পাঁচ সন্তানের মধ্যে কনিষ্ঠতম।।

About Post Author